1. admin@dainiksomoybela.com : Admin :
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো যুব উৎসব-২০২৫ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো যুব উৎসব-২০২৫

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

নাজমুল আলম মুন্না (সাতক্ষীরা প্রতিনিধি)
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো যুব উৎসব-২০২৫।
“আস্থার দীপ্তি-তারুণ্যের মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা যুব ফোরাম ও সাতক্ষীরা জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে এবং রূপান্তরের সহযোগীতায় যুব উৎসবটি (১১ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। রূপান্তরের আস্থা প্রকল্পের আওতায় সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে যুব উৎসবটি বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। ‘শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে আজকের যুব সমাজ বিষয়ক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃ দাঃ) নাজমুন্নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম ও রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন প্রমুখ। জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান ও সদর উপজেলা যুব ফোরামের সদস্য তামান্না জাবরিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক শেখ সিদ্দিকুর রহমান। সভায় বক্তব্য রাখেন যুব প্রতিনিধি ও উৎসব উদযাপন কমিটির সদস্য সচীব আসাদুল্লা আল মাসুদ। আলোচনা সভা শেষে সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুবদের ভূমিকা’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচলক সঞ্জিত কুমার দাস। প্যানেল আলোচক ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। সেমিনারে কি-নোট পেপার উপস্থাপন করেন
দেবহাটা উপজেলা যুব ফোরামের
যুগ্ম-আহবায়ক সুমাইয়া পারভীন রিজমা ও আশাশুনি উপজেলা যুব ফোরামের যুগ্ম-আহবায়ক
আসাদুল্লা আল মাসুদ। এছাড়া
বিকাল ৩ টায় উপজেলা ভিত্তিক স্টল প্রদর্শনী ও অন্যন্য প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, রূপান্তরের আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী প্রমুখ। এই আয়োজনের মাধ্যমে যুব সমাজকে সচেতন, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজ উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করাই ছিলো যুব উৎসবের মূল উদ্দেশ্য। আলোচনা ও সেমিনার শেষে শিল্পকলা একাডেমির মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT