1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে ইউপি সদস্য সাইদুল হক খোকনের দুর্নীতি ও দুঃশাসনের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

শ্রীপুরে ইউপি সদস্য সাইদুল হক খোকনের দুর্নীতি ও দুঃশাসনের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাপ্তা গ্রামের ইউপি সদস্য সাইদুল হক খোকনের বিরুদ্ধে দুর্নীতি ও দুঃশাসনের অভিযোগ এনে মানববন্ধন করেছেন স্থানীয় সাধারণ জনগণ।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় শ্রীপুর উপজেলা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা জানান, ইউনিয়ন পরিষদের ১% রাস্তার কাজে চলছে ব্যাপক অনিয়ম। নিম্নমানের ইট ও বালু ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে সড়ক, যা অচিরেই নষ্ট হয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, সাইদুল হক খোকন সাধারণ মানুষের জমির সীমানায় থাকা গাছ কেটে এবং কৃষি জমির পানি সেচের ড্রেন বন্ধ করে রাস্তা নির্মাণ করেছেন। ফলে জমিতে পানি পৌঁছানো বন্ধ হয়ে গেছে, কৃষিকাজে ব্যাঘাত ঘটছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

অভিযোগ উঠেছে, ইউপি সদস্য সাইদুল হক খোকন নিজেই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক হয়ে রাস্তার কাজ করাচ্ছেন। এতে স্বাভাবিকভাবেই অনিয়ম বাড়ছে। একই প্রতিষ্ঠানের মাধ্যমে একাধিক প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার নিশিও সংশ্লিষ্ট।

তথ্য মতে, উপজেলার বাপ্তা গ্রামের মতিন মেম্বারের বাড়ি থেকে হিংরাটেক অভিমুখী ইটের সলিং রাস্তার সেশন-১ (২০২৪-২৫ অর্থবছর) এ ৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ৫৬৪.১৬ ফুট রাস্তার কাজ পায় মেসার্স প্রমেল এন্টারপ্রাইজ। এ প্রকল্পের সভাপতি ছিলেন ইউপি সদস্য সাইদুল হক খোকন। একই রাস্তায় সেশন-২ এর আওতায় ৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ৪২৯.৬৮ ফুট রাস্তার কাজ বাস্তবায়ন করা হয়, যার সভাপতি ছিলেন সংরক্ষিত ৭,৮,৯ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার নিশি। দুই ক্ষেত্রেই একই ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়রা অভিযোগ করেন, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোন প্রতিকার মেলেনি। বরং ইউপি সদস্যের পক্ষ থেকে তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। পরিস্থিতি অনির্বাণ হয়ে উঠায় তারা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, দুর্নীতিপরায়ণ ইউপি সদস্য সাইদুল হক খোকনকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি রাস্তা নির্মাণে অনিয়মের সঠিক তদন্ত ও পুনরায় মানসম্মত রাস্তা নির্মাণের দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT