1. admin@dainiksomoybela.com : Admin :
আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার - দৈনিক সময়বেলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যাশা নিয়ে কিশোরগঞ্জে যাত্রা শুরু করা মেডিকো স্পেশালাইজড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ইতোমধ্যে রোগীদের আস্থার জায়গা হিসেবে পরিচিতি লাভ করছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত এ সেন্টারে উন্নত প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষা ও বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ সেবা দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন এবং ম্যানেজিং ডিরেক্টর শেখ ফরিদ জানান, রোগীদের আধুনিক, সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। কিশোরগঞ্জে অনেক ডায়াগনস্টিক সেন্টার থাকলেও সেবার মান ও রোগীদের আস্থা অর্জনের মাধ্যমে আলাদা অবস্থান তৈরি করতে চান তারা।

তারা জানান, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রোগীদের সুবিধার্থে প্রতিষ্ঠানটিতে ২৪ ঘণ্টা সেবা চালু রয়েছে।

মেডিকো ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মো. আতাউর রহমান (মিস্টন), উপ-পরিচালক এনামুল হক নাদিম ও রাজু আহম্মেদ, পরিচালক ঈব্রাহীম ইসলাম মুন্না মীর বলেন, “কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। এই প্রতিষ্ঠানকে কিশোরগঞ্জের মানুষের আস্থার জায়গায় পরিণত করতে চাই।”

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, কিশোরগঞ্জে প্রথমবারের মতো এখানে ১২০ স্লাইস সিটি স্ক্যান চালু করা হয়েছে। ভবিষ্যতে আরও আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মেডিকোতে মেডিসিন, শিশু, গাইনি, সার্জারি, চর্ম, নাক-কান-গলা, হৃদরোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত রোগী দেখছেন।

সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে রয়েছেন— ডাঃ মো. নাজমুল হুদা, ডাঃ মো. জহিরুল ইসলাম, ডাঃ মো. মাহবুবুর রহমান, ডাঃ মো. সাইফুল ইসলাম, ডাঃ মো. মিজানুর রহমান, ডাঃ মো. রুহুল আমিন, ডাঃ মোছাঃ নাসরিন আক্তার, ডাঃ মো. রেজাউল করিম, ডাঃ মো. কামরুজ্জামান, ডাঃ মো. আবু বকর সিদ্দিক, ডাঃ মো. ইকবাল হোসেন ও ডাঃ মো. সোহেল রানা।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, কিশোরগঞ্জবাসীর জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, নির্ভরযোগ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT