1. admin@dainiksomoybela.com : Admin :
দেবীগঞ্জে কলেজ শিক্ষক পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

দেবীগঞ্জে কলেজ শিক্ষক পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি

  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ

শিক্ষাই জাতির মেরুদন্ড। সেই শিক্ষকের নীড়ে ফেরার পথে প্রায় এক মাস ধরে বাঁশের প্রতিবন্ধক স্থাপন করে রাস্তা বন্ধ করায় বিপাকে পড়েছে শিক্ষক পরিবার । বাসা থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটিতে থাকা বাঁশের খুঁটি টপকে পার হতে হচ্ছে ভুক্তভোগী কলেজ শিক্ষক মোহাম্মদ আলী শাহ ও তার পরিবারের সদস্যদের। চলাচলের রাস্তাটি যেভাবে বন্ধ করা হয়েছে তাতে পরিবারের কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা জরুরী প্রয়োজনে ভ্যান পর্যন্ত যেতে পারবে না। এমতাবস্থায় ভুক্তভোগী পরিবার অসহায়ত্ব অবস্থায় দিন যাপন করছে।

রবিবার সরেজমিন দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের তেরপুপাড়া এলাকায় গিয়ে এর সত্যতা মিলে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ১১ আগস্ট প্রতিবেশী রশিদুল ইসলাম মোহাম্মদ আলী শাহ এর বিরুদ্ধে জেলা লিগ্যাল এইড অফিসে নিজের বসতভিটার চার শতক জমি দখল, মারধর ও চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ দেন।

এইদিকে লিগ্যাল এইডে অভিযোগের প্রেক্ষিতে লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ লিমেন্ট রায় গত ২৮ অক্টোবর ঘটনাস্থলে আসেন এবং উভয় পক্ষকে নিয়ে মীমাংসা সভা অনুষ্ঠিত হয়। তবে অভিযোগকারী রশিদুল ইসলাম যে রাস্তাটি নিয়ে অভিযোগ করেছিলেন সেটির বিষয়ে কোন সুরাহা না হওয়ায় এবং উপস্থিত রশিদুল ইসলামের পরিবার ও অন্যান্য প্রতিবেশীদের দাবির প্রেক্ষিতে ও প্রেক্ষাপট বিবেচনায় চলাচলের মূল রাস্তাটি যেটি সরকারি রেকর্ডীয় রাস্তা সেটি সাময়িক ভাবে বন্ধ করার নির্দেশ দেন লিগ্যাল এইড অফিসার। এরপর বাঁশের প্রতিবন্ধক স্থাপন করা হয় সেখানে।

রশিদুল ইসলামরা অন্যের জমি বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করলেও প্রায় এক মাস থেকে ওই শিক্ষক পরিবার বাঁশের প্রতিবন্ধক টপকে রাস্তা পারাপার হচ্ছে। দশম, সপ্তম ও চতুর্থ শ্রেণীতে পড়া আলী শাহর তিন সন্তান প্রতিদিন বিদ্যালয়ে যাচ্ছে এভাবে। শিক্ষক আলী শাহ নিজেও বাসায় মোটরসাইকেল আনতে না পারায় প্রায় এক কিলোমিটার দূরে এক আত্মীয়র বাসায় মোটরসাইকেল রাখছেন।

রাস্তা বন্ধ থাকায় তিনি বিক্রির উদ্দেশ্যে কোন ফসল বাজারে নিয়ে যেতে পারছেন না। এতে বর্তমানে কয়েক লক্ষ টাকার বাদাম নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

ভুক্তভোগী আলী শাহ বলেন, লিগ্যাল এইডে যে অভিযোগ জমা পড়েছিল তা বানোয়াট। মারধর ও রাস্তা বন্ধের মতো কোন ঘটনা ঘটেনি। যে জমি নিয়ে অভিযোগ হয়েছিল তার সমাধান না করে আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

এইদিকে লিগ্যাল এইডে অভিযোগকারী রশিদুল ইসলাম অভিযোগ করেন, আলী শাহ ও তার স্ত্রী নিজেদের দাবি করে আমাদের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়েছে। এই জমি নিয়ে এর আগে স্থানীয় ভাবে শালিস হলেও সুরাহা হয়নি। আমরা উপায়ন্তর না পেয়ে লিগ্যাল এইডে অভিযোগ করেছি। তাদের মতো আমরাও চলাচলের রাস্তা নিয়ে ভোগান্তিতে আছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT