1. admin@dainiksomoybela.com : Admin :
ঝিনাইদহে রাতের আঁধারে বিএনপি-যুবদল কর্মীদের প্রাচীর ভাঙচুরের ভিডিও ভাইরাল - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

ঝিনাইদহে রাতের আঁধারে বিএনপি-যুবদল কর্মীদের প্রাচীর ভাঙচুরের ভিডিও ভাইরাল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

মোঃ খালেদুর রহমান
ঝিনাইদহ জেলা প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে রাতের আঁধারে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙচুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার রাতে ডাকবাংলা বাজারের সোহাগ টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের যুবদল কর্মী টোকন, মাছুদ রানা এবং নাথকুন্ডু গ্রামের বিএনপি কর্মী সুরুজ আলীসহ ৪–৫ জন নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙচুর করছে। দুপুরে নির্মিত প্রাচীরটি ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে যায় তারা। ঘটনাটি পাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

জানা যায়, এক বছর আগে সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের মৃত কাঙ্গালিয়ার ছেলে সোহাগ একই উপজেলার ডাকবাংলা বাজারের হোটেল ব্যবসায়ী অপর সোহাগের কাছে জমি বিক্রি করেন। জমি বিক্রির পর থেকে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সীমানা নিয়ে বিরোধ চলছিল। সোমবার দুপুরে জমি বিক্রেতা সোহাগ তার জমির সামনে সীমানা প্রাচীর নির্মাণ করেন। পরে রাতের আঁধারে জমি ক্রেতা হোটেল ব্যবসায়ী সোহাগ স্থানীয় যুবদল ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে প্রাচীর ভেঙে দেন।

এ বিষয়ে বিএনপি কর্মী সুরুজ আলী বলেন, “আমি সোহাগকে জমি কিনে দিয়েছিলাম। সেই জমিতে অন্যায়ভাবে প্রাচীর দেওয়া হয়েছিল, তাই আমরা সেটি ভেঙে দিয়েছি।”

অন্যদিকে জমি বিক্রেতা সোহাগ বলেন, “আমরা সাড়ে ৬ শতক জমি বিক্রি করেছি, কিন্তু তারা আরও ১০ ফুট বেশি দখল করতে চাইছে। আমরা আমাদের জায়গায় প্রাচীর দিয়েছি, কিন্তু সোহাগ লোক ভাড়া করে এনে সেটি ভেঙে দিয়েছে। জমি নিয়ে বিরোধ থাকলে তা আইনি বা স্থানীয়ভাবে সমাধান করা যেত। এভাবে রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় ভাঙচুর ঠিক হয়নি। আমরা আইনের আশ্রয় নেব ও মামলা করব।”

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT