
মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ের আওতায় সোমবার (২০অক্টোবর) সকালে ধান্যহাড়িয়া, পোড়াদহ ও গয়েশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণ হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার ও বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলাম, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
প্রশিক্ষণে কিশোরীরা আত্মরক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক মূল্যবোধ বিষয়ে দিকনির্দেশনা পায়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়। 
Leave a Reply