1. admin@dainiksomoybela.com : Admin :
‎কিশোরগঞ্জ পৌর নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় মাওঃ কে এম নাজিম উদ্দিন - দৈনিক সময়বেলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

‎কিশোরগঞ্জ পৌর নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় মাওঃ কে এম নাজিম উদ্দিন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

‎কিশোরগঞ্জ সদর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মাওঃ কে এম নাজিম উদ্দিন।

‎মাওঃ কে এম নাজিম উদ্দিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ পৌর শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

‎দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মাওঃ কে এম নাজিম উদ্দিনকে ঘিরে পৌর এলাকার রাজনৈতিক অঙ্গনে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

‎ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় সিদ্ধান্ত ও প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষে বিষয়টি চূড়ান্ত হলে কিশোরগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে মাওঃ কে এম নাজিম উদ্দিন দলটির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে।

‎তবে তার প্রার্থিতা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। দলীয় সিদ্ধান্তের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

‎মাওলানা কে এম নাজিম উদ্দীন বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ পৌর শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT