1. admin@dainiksomoybela.com : Admin :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  - দৈনিক সময়বেলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

 

শাহজালাল সুমন: টঙ্গী প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর, তুরাগসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তুরাগ থানা ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা এবং আরাফাত রহমান ক্রীড়া সংসদ, তুরাগ থানা শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমান বুলু। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একান্ত সাক্ষাৎকারে আব্দুর রহমান বুলু বলেন, বিএনপির গৌরব, সংগ্রাম ও সফলতার এই বিশেষ দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-কে স্মরণ করেন। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের সর্বস্তরের অধিকারকামী জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আব্দুর রহমান বুলু বলেন, “স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ সংগ্রামের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও তিনি উল্লেখ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানান আব্দুর রহমান বুলু। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকে ৫৩ নম্বর ওয়ার্ডবাসীসহ তুরাগবাসীকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। সবশেষে আব্দুর রহমান বুলু বলেন, “গণতন্ত্রের বিজয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সবার জীবনে নতুন আশার বার্তা বয়ে আনুক। গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি তুরাগবাসীসহ দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT