1. admin@dainiksomoybela.com : Admin :
যশোরে যুবদলের উদ্যোগে মহাসমাবেশ সফল করতে, কেশবপুরে যুবদলের নেতাকর্মীদের একাংশকে বাদ দিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত,যুবদলের নেতাকর্মীদের মনে ক্ষোভ,  - দৈনিক সময়বেলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

যশোরে যুবদলের উদ্যোগে মহাসমাবেশ সফল করতে, কেশবপুরে যুবদলের নেতাকর্মীদের একাংশকে বাদ দিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত,যুবদলের নেতাকর্মীদের মনে ক্ষোভ, 

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

কেশবপুর প্রতিনিধি,

যশোর জেলা যুবদলের উদ্যোগে আগামী পহেলা আগষ্ট মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যুবদলের লোক সমাগম বাড়াতে ইতিমধ্যে জেলা যুবদল বিভিন্ন উপজেলা ও পৌর যুবদল কে নিয়ে বর্ধিত সভা করছে।তারই আলোকে গত ২৭ জুলাই কেশবপুর উপজেলা ও পৌর যুবদলের প্রস্তুতি সভা, যুবদলের একটা বড় অংশকে বাদ দিয়ে অনুষ্ঠিত হয়েছে।এ নিয়ে উপজেলা জুড়ে যুবদলের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।জেলা প্রতিনিধি যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশরাফুল কবির সুমনের উপস্থিতিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।এই বিষয়ে উপজেলার একাধিক নেতাকর্মী বলেন,বর্ধিত সভার বিষয়ে আমরা কিছু জানিনা, এবং শুনেছি যশোরে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে তখনও আমাদেরকে জানানো হয়নি, আরও বলেন বিগত ১৭ বছর আমরা

 

 

উপজেলা পৌর ও ইউনিয়নের শত শত নেতাকর্মী হামলা মামলাসহ নির্যাতিত হয়েছে শুধুমাত্র যুবদলকে ভালোবাসার জন্য।,যুবদলের সাধারণ নেতাকর্মীরা বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যমে যখন তারা এই বর্ধিত সভার কথা জেনেছে তারা খুবই কষ্ট পেয়েছে।আমরা এত বছর যুবদল করার জন্য নির্যাতিত হয়েছি, তারপরও কেন এত বৈষম্য আমরা জানতে চাই।উপজেলা যুবদলের নির্যাতিত আরেক কর্মী বলেন,কেশবপুরে যুবদলের বড় একাংশকে বাদ দিয়ে কিছু যুবদলের নেতাকর্মী নিয়ে এই বর্ধিত সভা,আমাদের না জানিয়ে গোপনে করায় আমাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়েছে।ওই বর্ধিত সভায় বিগত সময়য়ে আন্দোলন না করা অপরিচিত লোক দেখা যায়।কাদের নিয়ে কেশবপুর উপজেলা ও পৌর যুবদল পরিচালিত হচ্ছে আমরা সাধারণ যুবদলের কর্মীরা জানতে চাই। এই বিষয়ে কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাককে বর্ধিত সভা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বর্ধিত সভার বিষয়ে উপজেলা বিএনপির কিছু জানে না।আমরাও বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি।বিএনপির সহযোগী সংগঠনের কোন প্রোগ্রাম থাকলে উপজেলা বিএনপিকে জানানো হয়,কিন্তু এইবার আমাদেরকে জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT