1. admin@dainiksomoybela.com : Admin :
লোহাগাড়ায় অবৈধভাবে বালু তোলায় চারজনের বিরুদ্ধে মামলা    - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

লোহাগাড়ায় অবৈধভাবে বালু তোলায় চারজনের বিরুদ্ধে মামলা   

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু তোলায় চারজনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে থানায় চুনতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিছ বাদী হয়ে মামলা দুটি করেন।

আসামিরা হলেন, উপজেলার পুটিবিলা ইউপির সাতগড়িয়া পাড়ার মৃত সোলতান আহমদের ছেলে মোহাম্মদ ইউছুফ ওরফে গলা ফুলা ইউছুফ; একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবু মিয়ার ছেলে নুরুল আলম জিকু; জীবন মহুরী পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ হাসান ও মৃত খুলু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ও ১৩ অক্টোবর পুটিবিলা নতুনপাড়া কেইচ্ছার জুরা এবং বড়ুয়া পাড়া নাগকাটার ঘাটা এলাকায় পৃথক দুটি অভিযানে জব্দ করা হয় অবৈধভাবে তোলা ৫ হাজার করে ১০ হাজার ঘনফুট বালু। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে জড়িতদের শনাক্ত করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে থানায় দুটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT