1. admin@dainiksomoybela.com : Admin :
পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত জের ধরে জমির ধান কেটে ফেলার অভিযোগ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত জের ধরে জমির ধান কেটে ফেলার অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের গনাই মাগুরা গ্রামের এক কৃষকের প্রায় দুই বিঘা জমির ধান কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ নভেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে। এঘটনায় হাসানুজ্জামান ওরেফে রতন নামে কৃষক বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।  

অভিযোগ সূত্রে জানাযায়, পাঁচবিবি উপজেলার ফেনতারা গ্রামের হাসানুজ্জামান ওরেফে রতনের সঙ্গে একই উপজেলার গনাই মাগুরা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে হাফিজার রহমানের সঙ্গে জমিমজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১১ নভেম্বর) সকালের দিকে বিবাদী হাফিজার রহমান ১০/১৫ জন শ্রমিক লাগিয়ে গনাই মাগুরা গ্রামের ফসলের মাঠে গিয়ে ভুক্তভোগীর লাগানো প্রায় ২ বিঘা জমির ধান কাটতে শুরু করেন। পরে খবর পেয়ে ভুক্তভোগী রতন জমিতে গিয়ে তাদের ধান কাটতে নিষেধ করলে তাকেও বিভিন্ন প্রকারের ভয়ভীতি দেখায়। 

ভুক্তভোগী হাসানুজ্জামান ওরেফে রতন জানান,
জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে হাফিাজারের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা ঝামেলা চলে আসছিল। এরই জেরে সকালের দিকে হাফিজার ১০/১৫ জন শ্রমিক নিয়ে গিয়ে গনাই মাগুরা গ্রামে আমার প্রায় ২ বিঘা জমিতে লাগানো ধান কাটতে শুরু করে। কিন্তু ওই ২ বিঘা জমি গনাই মাগুরা গ্রামের সাজেদুল ইসলাম ও বাবু নামে দুজন কৃষকের কাছে আমার জমি দেওয়া আছে। তারাই ধান লাগিয়েছে। ধান কাটা মাড়াই শেষে তারা আমাকে অর্ধক ধান দিবে। সেই জমিতে হাফিজার রহমান দলবল নিয়ে গিয়ে ধান কাটতে শুরু করলে আমি গিয়ে বাঁধা দেই। তখন তারা আমাকে হুমকি দিয়ে চলে যায়।

বর্গাচাষী সাজেদুল ইসলাম ও বাবু জানান, পাঁচবিবির ফেনতারা এলাকার হাসানুজ্জামান ওরেফে রতনের কাছ থেকে প্রায় ২ বিঘা জমি আমরা বর্গাচাষ হিসেবে নিয়েছি। জমিতে হালচাষ ও ধানের চারাও আমরাই লাগিয়েছি। এখন কয়েকদিন পর ধান কাটবো ঠিক সেই মুহূর্তে হাফিজার রহমান ১০/১৫ জনের দলবল নিয়ে এসে জমির ধান কাটা শুরু করে। পরে বিষয়টি জমির মালিককে জানালে তারা এসে বাঁধা দেয়।

এ বিষয়ে অভিযুক্ত হাফিজার রহমানের বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি। বাড়ীর প্রধান ফটকে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যান। একারনে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওসার আলী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT