1. admin@dainiksomoybela.com : Admin :
অভাব নয়, মেধাই মিমের পরিচয়, মাদ্রাসাসহ গোটা এলাকা জুড়ে খুশির বন্যা - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

অভাব নয়, মেধাই মিমের পরিচয়, মাদ্রাসাসহ গোটা এলাকা জুড়ে খুশির বন্যা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রামের মোছাঃ তানজিম সুলতানা মিম— এক অসাধারণ মেধাবী শিক্ষার্থী। এবছর হাজী আলতাব হোসেন হরিণদিয়া আলিম মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে সে জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম স্থান এবং খুলনা বিভাগে ৫ম স্হান র্জন করেছে। নিজের মেধা ও পরিশ্রমে এলাকার গর্ব হলেও, এখন তার স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক অভাব।

মিমের বাবা মোঃ খাইরুল বাশার একজন নিম্ন আয়ের মানুষ, মা রুজিয়া খাতুন গৃহিণী। পরিবারের সীমিত আয়েই চলছে তাদের নিত্যদিনের জীবনযুদ্ধ। তবুও প্রতিকূলতার মাঝেই মিমের অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায় তাকে আজকের এই সাফল্যের পথে এনেছে।

“আমি বড় হয়ে একজন ভালো শিক্ষক হতে চাই। শিক্ষার আলো দিয়ে গ্রামের দরিদ্র শিশুদের আলোকিত করতে চাই,”— বলছিল মিম। কিন্তু চোখের কোণে জমে থাকা স্বপ্নের ঝিলিক যেন মলিন হয়ে যায় অর্থনৈতিক বাস্তবতার সামনে।

হাজী আলতাব হোসেন হরিণদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ বলেন, “মিম অত্যন্ত মেধাবী ও শৃঙ্খলাপরায়ণ ছাত্রী। তার ফলাফল আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের কিন্তু পারিবারিক দারিদ্র্যের কারণে তার উচ্চশিক্ষা এখন ঝুঁকির মুখে।”

মিমের সহপাঠী ও এলাকাবাসীও তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা বলেন, “এমন এক মেধাবী মেয়ে যদি অভাবের কারণে পড়াশোনা বন্ধ করে দেয়, তবে সেটা সমাজের জন্য এক বিশাল ক্ষতি হবে।”

সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল সংগঠন এবং শিক্ষাপ্রেমী মানুষদের কাছে অনুরোধ— মিমের স্বপ্ন থেমে যেতে দেবেন না। একটু সহায়তার হাতই তাকে পৌঁছে দিতে পারে সেই আলোর মশাল হাতে, যা আগামী প্রজন্মের জন্য দিশারী হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT