1. admin@dainiksomoybela.com : Admin :
- দৈনিক সময়বেলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার

গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাংবাদিক জামাল উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক এবং গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

আজ রবিবার (৫ অক্টোবর) রাত পৌঁনে ৮ টার দিকে ঢাকার পিজি হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে লাইফ সাপোর্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংবাদিক জামাল উদ্দিন (৫৫) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মোসলে উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

সাংবাদিক জামাল উদ্দিনের বড় ছেলে তানভীর আহমেদ নিলয় বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই প্রথমে বাবাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার পিজি হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়। গত দুদিন যাবৎ বাবার অবস্থা আরও বেশি অবনতি হয়ে পড়ে। আজ রাত পৌঁনে ৮ টার দিকে হাসপাতালের চিকিৎসক বাবাকে মৃত্যু ঘোষণা করেন।

শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নান বলেন, সাংবাদিক জামাল উদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেশাদারিত্বের মধ্যে গণমাধ্যমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শ্রীপুর প্রেসক্লাব এবং উপজেলায় কর্মরত সাংবাদিকরা শোকাহত। সাংবাদিক জামাল উদ্দিন মৃত্যুকালে এক স্ত্রী দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT