1. admin@dainiksomoybela.com : Admin :
- দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

মোঃ শাহিন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতন (কেজি স্ট্যান্ডার্ড) এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। তারা পবিত্র ও নিষ্পাপ। শিশুরা মঙ্গলের কারণ, আনন্দের উপকরণ ও প্রেরণার উৎস। শিশুরা মানবজাতির অতীব  গুরুত্বপূর্ণ অংশ। তাই শিশুদের সুশিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের নিরাপদে ও স্বাচ্ছন্দে বেড়ে ওঠার জন্য এবং তাদের মনন ও মেধার বিকাশের জন্য আনন্দময় পরিবেশে পাঠদানের কোন বিকল্প নেই। অনুকূল পরিবেশ তৈরিতে অভিভাবক, শিক্ষক সহ সমাজের প্রতিটি দায়িত্বশীল সচেতন নাগরিকের ভূমিকা রাখা প্রয়োজন। এই কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। ২৮ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় স্কুল প্রাঙ্গণে অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, অত্র প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ নাজমুল হুদা খান রুবেল, পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল গনি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক  সারওয়ার জাহান সুমন প্রমূখ। সহকারী শিক্ষক খাইরুল ইসলামের সঞ্চালনায়  স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন মোশারফ কবির। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মেরাজুল আরেফিন অগ্র, উম্মে হাবিবা। বর্তমান শিক্ষার্থীদের পক্ষে সানাইয়া আহমেদ, কাশিমাতুত আফিয়া দিনা। স্কুল পরিচালনা পর্ষদের সদস্য, সুধীজন, অভিভাবক – অভিভাবিকা সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থী ও বহিরাগত শিল্পীদের সমন্বয়ে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT