1. admin@dainiksomoybela.com : Admin :
- দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম: জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে বিএনপির দুই গ্রুপের একই স্থানে পাল্টাপাল্টি সভা-সমাবেশ ডাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সোনাহাট স্থলবন্দরসহ ভূরুঙ্গামারী উপজেলায় ১৪৪ ধারা আদেশ জারি করেছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপ একই সময় একই স্হানে
সভা-সমাবেশ আহবান করে মুখোমুখি অবস্থান নেয়।
এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস স্বাক্ষরিত পত্রে ১৪৪ ধারা আদেশ জারি করা হয়। যেহেতু ভুরুঙ্গামারী উপজেলাধীন সোনাহাট স্থলবন্দর এলাকায় ২৮ নভেম্বর একই স্থানে একই সময়ে বিএনপির দুটি গ্রুপের মধ্যে থেকে সভা-সমাবেশ আহ্বান করা হয়েছে। এতে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সরকারি স্বার্থ ব্যাঘাত সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। তাই সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সমগ্র ভূরুঙ্গামারী এলাকায় বৃহস্পতিবার সকাল ৮ থেকে রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, এ সময়ে সমগ্র ভূরুঙ্গামারী এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরনের মাইকিং বা শব্দ-যন্ত্র ব্যবহার, পাঁচ বা অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
একাধিক সূত্রে জানাযায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদারের নেতৃত্বে ব‍্যবসায়ীদের একটি অংশ গতকাল বুধবার বিকেলে সোনাহাট স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির এক জরুরি সভায় ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। খবর পেয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে বুধবার রাতে সোনাহাট স্থলবন্দরে এসে বৃহস্পতিবার নতুন কমিটি গঠনের ঘোষণা দেন। এই ঘটনায় দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই এ আদেশ কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎত থাকবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT