1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে বিএনপির নেতার বিরুদ্ধে চাঁদা দাবীকরে গরু-ছাগল লুটপাটের অভিযোগ - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুরে বিএনপির নেতার বিরুদ্ধে চাঁদা দাবীকরে গরু-ছাগল লুটপাটের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে
oplus_2

আশরাফুল আলম সরকার

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি.
গাজীপুরের শ্রীপুরে বিএনপির নেতা মামুন ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি ডেইরী এন্ড এগ্রো ফার্মে বিশলাখ টাকা চাঁদা দাবীকরে হামলা ভাংচুর ও গরু-ছাগল লুটপাটের অভিযোগ পাওয়াগেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার তেলিহাটি ইউনিয়নের পোষাইদ দোখলাএলাকার কেরাস ডেইরী এন্ড এগ্রো ফার্মে। এ ঘটনায় ওই ফার্মের ম্যানেজার মো. সাইদুর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলো উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বরমী গ্রামের মৃত মান্নান ফকিরের ছেলে মামুন ফকির(৫০),তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের মুরগীর বাজার এলাকার মো. আঃ হেলিমের ছেলে মোঃ শফিকুল ইসলাম(৪৫) সহ অজ্ঞাত ২০ থেকে ২৫জন।

অভিযোগে জানান যায়, গত পাঁচ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অবিযুক্ত মামুন ফকির ও তার সহযোগীর ওই ফার্মে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে বিশ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো। এর জেড় ধরে গত ২৮অক্টোবর দুপুরে অভিযুক্তরা ওই ফার্মে চাঁদার দাবীতে হামলা চালায়। হামলা কারীরা ফার্মে টিনের বাউন্ডারী,গেইট,ছয়টি সিসি ক্যামেরা ভাংচুর করে । এসময় হামলা কারীরা ফার্ম থেকে সাত লাখ টাকা মূল্যের দুইটি ফিজিয়ান জাতের গাভী ও পাঁচটি ব্লাক ব্যঙ্গল ছাগল এবং নগত এক লাখ টাকা লুটে নেয়।

অভিযোগ অস্বীকার করে মামুন ফকির বলেন, ওই জায়গা আমার। গত জাতীয় সংসদ নির্বাচনের পর আমাকে গ্রেফতার করানো হয়। জামিনে এসে আমি জমিতে যাই। আমাকে ফের হুমকী দেয়া হয় গ্রেফতারের। ভয়ে আমি জমিতে যাইনি। স্থানীয় ভাবে বহুবার বসার চেষ্টা করেছি তারা বসেনা। অমার জমি ওরা জবর দখল করেনিয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, এবিষয়ে অভিযোগ নয় একটি সাধারণ ডাইরী হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT