1. admin@dainiksomoybela.com : Admin :
শাহজাদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শাহজাদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে


‎মো: মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি


‎“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকালে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এরপর উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শাহিনুর রহমান শাহিন, প্রধান শিক্ষক, বাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের সকল শিশুকে সমানভাবে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুরাদ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আব্দুল মোতালেব, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোছাঃ আয়েশা আক্তার সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ। আলোচনা সভার পাশাপাশি শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুটি ভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ৬ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। বক্তারা বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং তাদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT