1. admin@dainiksomoybela.com : Admin :
গাজীপুরে যুবদল ও শ্রমিকদল নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

গাজীপুরে যুবদল ও শ্রমিকদল নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি

গাজিপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার ও জেলা শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ফজলুল হক (রুমান) সহ আরো বেশ কয়েকজনের নামের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে। এই মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল-পূর্ব পথসভায় বক্তারা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। গত বৃহস্পতিবার রাতে ফাইজুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে শ্রীপুর থানায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ মামলা রুজু করে। ফাইজুলও জেলা যুবদলের সদস্য। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিএনপির একজন বাদী হয়ে মামলা করেছেন। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। আরিফুল ইসলাম সরকার বলেন, কোনো তদন্ত ছাড়াই পুরোনো একটি মিথ্যা অভিযোগে মামলা রুজু করেছে শ্রীপুর থানা।এটি সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট এটা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি আমি ওদিন উপস্থিত ছিলাম না শ্রীপুর থানার এসআই নাজমুল ঘটনাস্থলে এসে আমাদের কে পাননি তাহলে কিভাবে মিথ্যা একটি ঘটনাকে মামলা হিসাবে রুজু করলেন এটার সুষ্ঠু তদন্ত চাই।অন্যথায় কঠিন পদক্ষেপ নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT