1. admin@dainiksomoybela.com : Admin :
গাজীপুরে ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ এর পদ বাণিজ্যে মেজবাহ উদ্দিন: শ্রীপুরে বৈধ কমিটি ভেঙে পকেট কমিটি গঠনের অভিযোগ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

গাজীপুরে ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ এর পদ বাণিজ্যে মেজবাহ উদ্দিন: শ্রীপুরে বৈধ কমিটি ভেঙে পকেট কমিটি গঠনের অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

​গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ নামক সংগঠনের সাইনবোর্ড ব্যবহার করে পদ-পদবি কেনাবেচা ও সাংগঠনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে মেজবাহ উদ্দিন সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সংগঠনের গঠনতন্ত্র তোয়াক্কা না করে শ্রীপুর উপজেলা কমিটির বৈধ সাধারণ সম্পাদককে বাদ দিয়ে নতুন ‘পকেট কমিটি’ গঠনের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সংবাদকর্মী মো. সোহাগ রানা অভিযোগ করে জানান, তিনি ২০২৫ সালের অনুমোদিত শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। মেজবাহ উদ্দিন সরকার এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ সরকারের যৌথ স্বাক্ষরিত সেই কমিটির তালিকাও তার কাছে রয়েছে।
​সোহাগ রানা বলেন, “আমাকে কোনো প্রকার কারণ দর্শানো নোটিশ বা সাংগঠনিক নিয়ম না মেনেই বাদ দেওয়া হয়েছে। আমি যাকে সভাপতি পদে প্রস্তাব করে নির্বাচিত করেছিলাম, সেই নাঈম হাসানের কুমন্ত্রণায় পড়ে মেজবাহ উদ্দিন সরকার অনৈতিক সুবিধা নিয়ে এই কাজ করেছেন।” তিনি আরও জানান, পূর্বের কমিটির সদস্যদের অন্ধকারে রেখে নাঈম হাসানকে সাধারণ সম্পাদক এবং কমিটির বাইরের একজনকে সভাপতি করে নতুন একটি কমিটি ঘোষণা করা হয়েছে। সাংবাদিকতার নামে এমন ‘ফাউল’ কর্মকাণ্ডের জন্য তিনি মেজবাহ উদ্দিন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, এর আগে বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট টিভির অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’-এ মেজবাহ উদ্দিন সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়। কোনো স্বীকৃত গণমাধ্যমে পেশাদার সাংবাদিকতার নজির না থাকলেও ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ গাজীপুর জেলা শাখার সভাপতি পরিচয় দিয়ে তিনি জেলাজুড়ে পদ বাণিজ্য করছেন বলে অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে জানা যায়, তিনি নিজেকে ‘আনন্দ টিভির আজীবন সদস্য দাতা’ দাবি করলেও সাংবাদিক হিসেবে তার কোনো সুনির্দিষ্ট কর্মস্থলের তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে মেজবাহ উদ্দিন সরকার টাকার বিনিময়ে কমিটি পরিবর্তনের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, “কেন্দ্রীয় কমিটির নির্দেশ আছে সাংগঠনিক নিয়ম অমান্য করলে যে কাউকে বাদ দেওয়া ও কমিটি পরিবর্তন করার।” তবে একজন নির্বাচিত সাধারণ সম্পাদককে কোনো প্রকার নোটিশ ছাড়াই কেন বাদ দেওয়া হলো—সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

গাজীপুরের জ্যেষ্ঠ সাংবাদিকরা বলছেন, ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ এর মতো নাম ব্যবহার করে যারা পদ বাণিজ্য ও ব্যক্তিস্বার্থ হাসিল করছে, তারা মূলত পেশাদার সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ণ করছে। টাকা দিয়ে পদ প্রদান এবং নিজের ইচ্ছেমতো কমিটি ভাঙা-গড়ার এই সংস্কৃতি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT