1. admin@dainiksomoybela.com : Admin :
গাজীপুরে বন বিভাগের সাতখামাইর উচ্ছেদ অভিযানের পর হামলা, গুরুতর আহত নারী অভিযোগ করলেন ভূমিদস্যুদের বিরুদ্ধে - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

গাজীপুরে বন বিভাগের সাতখামাইর উচ্ছেদ অভিযানের পর হামলা, গুরুতর আহত নারী অভিযোগ করলেন ভূমিদস্যুদের বিরুদ্ধে

  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

শ্রীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বন বিটের আওতাধীন উত্তর পেলাইদের মায়ারানি ভিটা,সাইটালিয়া ও তালতলী এলাকায় বন বিভাগের সরকারি জমিতে গড়ে উঠা অবৈধ বসতবাড়ি উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন,যৌথ বাহিনী ও  বন বিভাগ।গত শনিবার (২৬ এপ্রিল)  এই অভিযানে ৫ আগস্টের পর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানের পরদিন সোমবার (২৮ এপ্রিল)শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকার মায়ারাণী ভিটায় হামলার ঘটনা ঘটে। ফরেস্টার ও ফরেস্ট গার্ডদের উপর হামলা করতে না পারায় অভিযুক্তরা বন পাহারা সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন তেলিহাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর বাসিন্দা মমতা।

আহত মমতা স্থানীয় সাংবাদিকদের জানান, “আমি গরু চরাতে গেলে হঠাৎ করে হামলা চালায় সামসুল ইসলামের দুই ছেলে নূর আমিন ও নুরুজ্জামান, সামসুল ইসলামের স্ত্রী রাবেয়া,নূর আমিনের স্ত্রী স্মৃতি, নূরুজ্জামানের স্ত্রী আছিয়া।মমতা বলেন সোমবার সকাল ১১টার দিকে তারা আমাকে একা পেয়ে মারধর করে আহত ও হুমকি প্রদান করে।

ভুক্তভোগী মমতা দাবি করেন, হামলাকারীরা ধারণা করেন যে তিনি বন বিভাগের উচ্ছেদ অভিযানের সাথে জড়িত। “তারা বলে, আমি নাকি বন বিভাগ ডেকে তাদের বাড়িঘর উচ্ছেদ করিয়েছি। অথচ আমি এই বিষয়ে কিছুই জানি না আমি বন পাহারা দলের সদস্য মাত্র” বলেন মমতা।

এলাকাবাসীরা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি দখল করে সেখানে ঘরবাড়ি তৈরি করে অন্য এলাকার মানুষের কাছে মোটা অংকের টাকায় বিক্রি করে আসছে। এছাড়াও তারা এলাকায় চাঁদাবাজি ও দখলদারিত্বের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “এরা শুধু বনের সম্পদ নয়, আমাদের জীবনকেও বিপদে ফেলছে। তারা বন বিভাগ নিয়ে বিভিন্ন মিথ্যা অপবাদ ছড়াচ্ছে ও বন বিভাগের লোক আসলে তারা গালাগালি, সন্মান হানি ও মারধর করার জন্য উদ্যত হয়। আমরা এই উস্কানী দাতা,ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে চাই।”

ভুক্তভোগীদের দাবি, বন বিভাগের উচ্ছেদ অভিযান চালানোর পর ভূমিদস্যুরা সাধারণ বন সদস্যদের উপর প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে। অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলছে, আমরা গার্ড,ফরেস্টারকেই মানিনা আর “তরা বনের সাধারণ সদস্য, তরা আমাদের কিছুই করতে পারবি না।”

এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT