1. admin@dainiksomoybela.com : Admin :
দেবীগঞ্জ প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে প্রশিক্ষনের নামে হরিলুটের অভিযোগ উঠেছে প্রাণীসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

দেবীগঞ্জ প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে প্রশিক্ষনের নামে হরিলুটের অভিযোগ উঠেছে প্রাণীসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

লালন সরকার

দেবীগঞ্জ প্রতিনিধি :

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রানী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি ও নন পিজি খামারীদের বিসনেস প্লান প্রিপারেশন শীর্ষক ২ দিনের প্রশিক্ষনের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে।

জানা যায়, ২ দিনের প্রশিক্ষনে ৪শ ৮০ জন খামারীরা প্রশিক্ষন নেন। এতে বরাদ্দ দেয়া হয় ১৫ লক্ষ ৬০ হাজার টাকা। উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার দেওয়া তথ্য মতে জানা যায় ১০ জানুয়ারি ২০২৪ থেকে ০৬ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত, ৪শ ৮০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষন নেন। ৪শ ৮০ জন প্রশিক্ষনার্থীকে ১২ টি ব্যাচে ভাগ করে প্রশিক্ষন দেয়া হয়। দেবীগঞ্জ উপজেলা প্রানীসম্পদ দপ্তরে এ প্রশিক্ষন দেয়া হয়। ৪শ ৮০ জন প্রশিক্ষনার্থীদের প্রতিদিনের জন্য যাতায়াতের বরাদ্দ ১ হাজার টাকা করে দেওয়া হয়। বর্তমান বাজার মূল্য হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে খাবার ব্যয় করা হয় ১ লক্ষ ৪৪ হাজার টাকা ।সেখানে ৩ লক্ষ ৩৬ হাজার টাকা প্রশিক্ষনার্থীদের কম দিয়ে সে টাকা আত্বসাত করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা। তবে অনেক খামারি জানান তাদেরকে দুপুরের বরাদ্দকৃত খাবার সঠিকভাবে দেওয়া হয়নি। এবং অনেক পিজি নন পিজি দুপুরে খাবার পায়নি বলে জানাগেছে। আবার ৪শ ৮০ জন প্রশিক্ষনার্থীদের জনপ্রতি ১ হাজার টাকা করে সকালের নাস্তা ও দুপুরের খাবারের জন্য বরাদ্দ থাকলেও তা দেয়া হয় নিম্ন মানের। সকালের নাস্তা ও দুপুরের খাবারের জন্য খরচ করা হয়েছে জনপ্রতি প্রায় ২৫০ টাকা করে। সেখানে আত্বসাত করা হয়েছে ৩ লক্ষ ৩৬ হাজার টাকা। প্রশিক্ষন সামগ্রীর মধ্যে ব্যাগ, নোটপ্যাড, কলম, হ্যান্ড আউট বাবদ প্রশিক্ষনার্থী প্রতি বরাদ্দ দেয়া হয়েছে ৭শ টাকা করে। প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন সামগ্রীর মধ্যে দেয়া হয়েছে ২-৩শ টাকার মধ্যে। প্রশিক্ষনে যে সব হোটেল কনফেকশনারি আর ষ্টেশনারীর দোকান থেকে প্রশিক্ষন সামগ্রী ক্রয় করেছেন সে সব দোকান থেকে নিয়েছেন ফাঁকা ভাউচার। প্রতি খরচের ফাঁকা ভাউচার নিয়ে তাদের বরাদ্দ অনুয়ায়ী খরচের পরিমানটা বসিয়ে দেন।
অন্যদের মধ্যে ফেসিলিটেশন ফি প্রতি ব্যাচে ২০ হাজার টাকা করে খরচ দেখানো হয়েছে। ১২ টি ব্যাচে মোট খরচ দেখানো হয়েছে ২ লক্ষ ৪০ হাজার টাকা। সাপোর্ট স্টাফ ২ জনের ১ হাজার করে ১২ টি ব্যাচের ২৪ হাজার টাকা খরচ দেখানো হয়েছে। ২ দিনের প্রশিক্ষনে মোট বরাদ্দের খরচ দেখানো হয়েছে ১৫ লক্ষ ৬০ হাজার টাকা। প্রশিক্ষনার্থী মোছা: সাবিনা আক্তার, মনোয়ার হোসেন, মোছাঃ লাভলি বেগম, মাজেদুল ইসলাম,সহ দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রশিক্ষনার্থীদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায় তারা বলেন, আমাদের যে বরাদ্দ দেয়া হয়েছে তার সঠিক ব্যবহার হয়নি। যাতায়াতের টাকা কম দেয়া হয়েছে। প্রশিক্ষন সামগ্রীর জন্য ৭শ টাকা বরাদ্দ থাকলও দেয়া হয়েছে ২-৩শ টাকার সামগ্রী। আরও প্রশিক্ষনার্থীরা জানান, ২ দিনের প্রশিক্ষনে যে টাকা বরাদ্দ এসেছে তার অর্থেক টাকা খরচ করে বাকি টাকা আত্বসাত করা হয়েছে।

দেবীগঞ্জ উপজেলা প্রানী সম্পদ অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা বাবুল হোসেন স্বাক্ষরিত কাগজে প্রশিক্ষনার্থীদের তালিকা দেয়া হয়েছে। তাতে দেখা যায়, প্রানী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি ও নন পিজি খামারীদের বিসনেস প্লান প্রিপারেশন শীর্ষক ২ দিনের প্রশিক্ষনে ৪শ ৮০ জন খামারীদের বরাদ্দ খাতওয়ারি ব্যয় করা করা হয়েছে ১৫ লক্ষ ৬০ হাজার টাকা বলে তিনি জানান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সারাবান তাহুরা জানান, যে টাকা বরাদ্দ দেয়া হয়েছে সে অনুযায়ী আমি খরচ করেছি আর সেটাই ঠিক। আমি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে রাজি না।

প্রাণী সম্পদ সম্প্রসারণ এলডিডিপির কর্মকর্তা ডাক্তার নেওয়াজ শরীফ বলেন আমি প্রশিক্ষক হিসেবে কাজ করেছি আমাকে দুই দিনে ৪০ হাজার টাকার মত ভাতা দিয়েছে আমি শুধু এটাই জানি আর কিছু বলতে পারছি না। তবে সবকিছুর উত্তর দিবে আপনাদের প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সারাবন তহুরা ।

খাবার হোটেল মালিকের সঙ্গে কথা হলে খাবার হোটেল মালিক জানান প্রাণী সম্পদ কর্মকর্তা আমার কাছ থেকে ৪৮০ টি খাবার প্যাকেট কিনেছেন প্রতিটি প্যাকেটের মূল্য ধরা হয়েছে ২১০ টাকা। যা সর্বমোট মূল্য দাঁড়ায় ১ লক্ষ্য ৮ শত টাকা।

পঞ্চগড় জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা বাবুল হোসেন জানান, দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সারাবান তহুরা ,পিজি নন পিজিদের কত টাকার ব্যাগ প্রশিক্ষণ সামগ্রী দিয়েছে তা আমি জানিনা কিন্তু প্রতিটি পিজি নন পিজিদের জন্য ব্যাগ ও আনুষঙ্গিক খরচার জন্য এক হাজার টাকা বরাদ্দ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT