1. admin@dainiksomoybela.com : Admin :
দেবীগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের বাছাইয়ে বাদ পড়ায় কর্মকর্তাকে অফিসে শাসালেন যুবদল নেতা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

দেবীগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের বাছাইয়ে বাদ পড়ায় কর্মকর্তাকে অফিসে শাসালেন যুবদল নেতা

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ 

পঞ্চগড়ের দেবীগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে বাছাই পর্বে নাম বাদ পড়ায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে জনসম্মুখে ওই কর্মকর্তাকে শাসানোর অভিযোগ উঠেছে ওমর ফারুক নামে শালডাঙ্গা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে।

সম্প্রতি খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য গত ২ ফেব্রুয়ারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীদের আবেদনপত্র যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের নাম সোমবার (১০ মার্চ) প্রকাশ করা হয়। একই দিনে ডিলার নিয়োগের জন্য উপজেলা পরিষদ হল রুমে লটারির আয়োজন করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের তথ্য অনুযায়ী শালডাঙ্গা ইউনিয়নের গড়দিঘী কেন্দ্রের জন্য মোট ০৯ জন আবেদন করেন। এরমধ্যে ০৪ জন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের আবেদন বাতিল করা হয়। এর মধ্যে একজন ওমর ফারুক।

সোমবার (১০ মার্চ) আবেদন বাতিলের বিষয়টি জানতে পেরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাসের কার্যালয়ে যান যুবদল নেতা ওমর ফারুক। এই সময় ওমর ফারুক সেই কর্মকর্তার সাথে উচ্চকণ্ঠে বাকবিতণ্ডা করতে থাকেন। গোপন ক্যামেরায় ধারণকৃত এক ভিডিওতে ওমর ফারুককে বলতে শোনা যায়, আপনি কেন বাতিল করলেন। চলেন আপনি তদন্তে চলেন। কত টাকা খাইছেন ফাইজলামি মনে করেন। মানুষ চিনেন। আপনি এখান থেকে যাবেন আজকে তারপরে কথা হবে। না হলে কোন পর্যায়ে যাওয়া লাগবে সেই পর্যায়ে যাবো। ওই পর্যায়ে যাবো মিয়া। ফাজলামি মনে করেন, চাকরি চোদান।

এই সময় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুঠোফোনে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানকে জানান।

তখন ওমর ফারুককে আবার বলতে শোনা যায়, আমার লোক মারা গেছে আমি মাটি দিতে গেছি। আপনি কেন রিপোর্ট দিলেন আমার গুদাম নাই?

মুঠোফোনে কথা বলা অবস্থায় ইউএনও ওমর ফারুককে অফিসে যেত বলেছেন বলে জানান খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।

এই বিষয়ে ওমর ফারুক বলেন, যোগ্য প্রার্থী এবং আমার গুদাম একই। এরপরও আমার আবেদন অন্যায় ভাবে বাতিল করা হয়েছে। কেন আবেদন বাতিল করা হলো জানতে চাইলে অফিসার আমাকে কিছু না বলে দেওয়ালে নোটিশ দেওয়া আছে বলে সেখানে দেখতে বলেন। এগুলো নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। বিষয়টি নিয়ে হুট করে সংবাদ প্রকাশ না করার ব্যাপারে বলেন ওমর ফারুক।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব সুদেব কুমার দাসের মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ কারো বিরুদ্ধে থাকতে পারে। তাই বলে কারো অফিসে গিয়ে এমন আচরণ কাম্য নয়। আমি ওই ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কেন্দ্রের লটারি স্থগিত রেখেছি। আগামীকাল নিজে গুদাম পরিদর্শনে যাবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT