1. admin@dainiksomoybela.com : Admin :
জয়পুরহাটে ভুয়া সাংবাদিক তৈরির দৌরাত্ম্য: চাঁদাবাজি ও কার্ড বাণিজ্যের অভিযোগ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

জয়পুরহাটে ভুয়া সাংবাদিক তৈরির দৌরাত্ম্য: চাঁদাবাজি ও কার্ড বাণিজ্যের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

মনোয়ার হোসেন
জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ভুয়া সাংবাদিক তৈরির কারখানা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। কিছু ব্যক্তি ফেসবুক পেজ ও ভুয়া ওয়েবসাইট খুলে নিজেদের প্রকাশক ও সম্পাদক পরিচয় দিয়ে পরিচালনা করছেন সাংবাদিকতার আইডি কার্ড বিক্রির কারবার। এই চক্র চাঁদাবাজি, অপপ্রচার এবং সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ আদায়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।

“সকালের সংযোগ ২৪” নামের একটি ফেসবুক পেজ এবং অনিবন্ধিত অনলাইন পোর্টাল এই দুর্নীতির মূল হোতা হিসেবে উঠে এসেছে। প্রকাশক ও সম্পাদক হিসেবে পরিচিত রাশেদ খান মিলন নামে এক ব্যক্তি বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ভুক্তভোগীদের দাবি, তার কোনো বৈধ রেজিস্ট্রেশন বা সুনির্দিষ্ট ঠিকানা নেই। অথচ পোর্টালটি দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি নিয়োগ দিয়ে সাংবাদিকতার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে।

প্রকাশক ও সম্পাদক পরিচয়ধারী এই ব্যক্তি ফেসবুক পেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। মাত্র ৫০০ থেকে ১০০০ টাকার বিনিময়ে সাংবাদিকতার কার্ড বিক্রি করা হয়। এসব কার্ড দিয়ে নিজস্ব স্বাক্ষরে সাংবাদিক, সম্পাদক, প্রকাশক বা স্টাফ রিপোর্টার পরিচয়ে অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হয়। কোনো বৈধ অনুমোদন ছাড়াই তারা সংবাদ প্রকাশের নামে অপপ্রচার এবং চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।

ভুক্তভোগী রায়হান আলী বলেন, ফেসবুকে আমার সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে। আমি এই পোর্টালের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

আরেক ভুক্তভোগী সাগর চন্দ্র জানান, রাশেদ খান মিলন আমার কাছে বিশাল অঙ্কের অর্থ দাবি করেছে এবং মিথ্যা মামলার ভয় দেখিয়েছে। তার সহযোগীরা আরও বেশি হুমকি দেয়। এসব কর্মকাণ্ডে আমি দুশ্চিন্তায় আছি।

স্থানীয় সাংবাদিকরা মনে করেন, এমন অবৈধ কর্মকাণ্ড সাংবাদিকতার পবিত্রতাকে কলুষিত করছে। একজন বৈধ অনলাইন পোর্টাল তৈরিতে যে পরিমাণ পরিশ্রম ও অর্থ বিনিয়োগ প্রয়োজন, সেখানে এ ধরনের ভুয়া পোর্টাল গড়ে তুলতে কোনো নিয়ম-কানুন মানা হচ্ছে না। এই চক্র তাদের আইডি কার্ড ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে সমাজে ভীতি তৈরি করছে এবং সাধারণ মানুষকে হয়রানি করছে। সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করছে।

এই চক্র জয়পুরহাটে সাংবাদিকদের কারণ দেখিয়ে ৩০০ কবরস্থানের বিপদ, আলু চুরির অভিযোগ এবং রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ভিত্তিহীন ও অসংলগ্ন শিরোনাম দিয়ে অপপ্রচার চালিয়েছে। এসব প্রতিবেদন ভিত্তিহীন, ভুলে ভরা এবং উদ্দেশ্যপ্রণোদিত।

বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকরা বলেছেন, অনিবন্ধিত ও অনুমোদনবিহীন অনলাইন পোর্টাল কোনোভাবেই সংবাদ প্রচার করতে পারে না। জয়পুরহাট জেলার প্রশাসন, এনএসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করছি, এসব ভুয়া পোর্টালের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এই ধরনের অপপ্রচার ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সাংবাদিকতার পবিত্রতাকে বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT