1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে যুবদল নেতার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট মারধর, জমি জবরদখল - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুরে যুবদল নেতার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট মারধর, জমি জবরদখল

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুরে যুবদল নেতার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর লুটপাটের অভিযোগ উঠেছে যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধর করে গুরুতর আহত করা হয়েছে যুবদল নেতা ফাইজুল ইসলামকে। ভাংচুর করা হয়েছে ৫টি মোটরসাইকেল। এবিষয়ে ভুক্তভোগী যুবদল নেতা ফাইজুল ইসলাম বাদী হয়ে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম ও শ্রমিকদল নেতা শরিফুল ইসলামসহ (৩০) জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত বুধবার দুপুরে উপজেলার মাওনা গ্রামের জনৈক ফাইজুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফাইজুল ইসলাম উপজেলার মাওনা গ্রামের শামসুদ্দিনের ছেলে। তিনি গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য।

ভুক্তভোগী ফাইজুল ইসলাম অভিযোগ করে বলেন, বেশকিছু দিন যাবৎ স্থানীয় কাজল মিয়ার সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ চলছে। আমার জমি জবরদখল করতে চেষ্টা চালাচ্ছে। হঠাৎ করে অভিযুক্ত কাজল মিয়া জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শ্রমিকদল নেতা শরিফুল ইসলামকে ভাড়া করে এনে আমার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট শুরু করে। আরিফ সরকার ও শরিফ সরকারের নেতৃত্বে আমার বসতবাড়ির প্রতিটি কক্ষে চামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে। স্বর্ণালঙ্কার লুটপাট করে নেয়। ভাংচুর চালায় ৫টি মোটরসাইকেল। আমি বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাকে কুপিয়ে মারাত্মক আহত করে। এবিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। তিনি আরও জানান, আমাকে মারধর কুপিয়ে আহত করে আমার জমি জবরদখল করে সীমানা প্রাচীর নির্মাণ করে দখলে নিচ্ছে। আমি পুলিশের সহযোগিতা চেয়েও পাচ্ছি না।

অভিযুক্ত জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে ফাইজুল ইসলাম মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমি ঘটনাস্থলে যায়নি। এমন কোন প্রমাণ দিতে পারবে না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এবিষয়ে উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে। তিনি আরও জানান, আইনে দৃষ্টিতে সবাই সমান সবাইকে আইনের সহযোগিতা দিতে পুলিশ বাধ্য। অসহযোগিতার বিষয়টি সঠিক নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT