1. admin@dainiksomoybela.com : Admin :
শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক - দৈনিক সময়বেলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ পুড়িয়া গাঁজা ও একটি বাইসাইকেলসহ মো. তুহিন (৪০) নামের এক চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

গত ২৯ আগস্ট ২০২৬ তারিখ রাতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। রাত ১১:০০ টায়.

তেলকুপি গ্রামস্থ পাঁকা রাস্তা, শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ (সীমান্ত পিলার ১৮০/৮-এস হতে আনুমানিক ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে) তেলকুপি বিওপির অধীনস্থ মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) বিশেষ টহল দল.

জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তি মো. তুহিন (৪০), পিতা-মৃত মুজাফর, গ্রাম-তেলকুপি, ডাকঘর-মোল্লাটোলা, থানা-শিবগঞ্জ,জেলা-চাঁপাইনবাবগঞ্জ. (তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং নিয়মিত ভারত হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বাংলাদেশে বিক্রি করতেন বলে বিজিবি সূত্রে জানা যায়).

উদ্ধারকৃত মাদক: ৯ গ্রাম গাঁজা (২২ পুড়িয়া). ১টি বাই-সাইকেল.

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT