1. admin@dainiksomoybela.com : Admin :
রাজধানীর তুরাগে আফটার স্কুল মাকতাব শিক্ষা কার্যক্রমের উদ্বোধন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

রাজধানীর তুরাগে আফটার স্কুল মাকতাব শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃ শাহজালাল সুমনঃ তুরাগ-ঢাকা।। রাজধানীর তুরাগে স্কুলগামী শিক্ষার্থী ও বয়স্ক পুরুষদের জন্য ‘আফটার স্কুল মাকতাব’ শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এশার নামাজের পর তুরাগ থানা এলাকার ৫৩ নম্বর ওয়ার্ডের রানাভোলা ইসলামাবাদ জামে মসজিদে এক দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোস্তফা জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাভোলা ইসলামাবাদ জামে মসজিদের সভাপতি আরিফ ইমাম পিন্টু, সাধারণ সম্পাদক চাঁনমিয়া বেপারী, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ এলাকার বিভিন্ন মসজিদের ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।অনুষ্ঠানে মসজিদের সাধারণ সম্পাদক চাঁনমিয়া বেপারী বলেন,এই মসজিদে যারা নিয়মিত নামাজ আদায় করেন, তারা যেন নামাজের পাশাপাশি ইসলামি জ্ঞান ও আরবি শিক্ষা অর্জন করতে পারেন—এই লক্ষ্যেই আমরা সম্পূর্ণ বিনামূল্যে ‘আফটার স্কুল মাকতাব’ চালু করেছি। এতে স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাঠ শেষে দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, এটি অত্যন্ত মহৎ উদ্যোগ। ধর্মীয় শিক্ষা বিস্তারে এই ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো প্রয়োজনে আমি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরও বলেন আমার দলের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন—আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন। তিনি আরও বলেন আমরা আগে কখনো আমাদের নেত্রীর জন্য এভাবে মসজিদে দোয়া চাইতে পারি নাই এখন আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছে তাই আপনার অবশ্যই আমার নেত্রীর জন্য দোয়া করবেন। অনুষ্ঠান শেষে ছাত্রদের মাঝে সবক প্রদান করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT