1. admin@dainiksomoybela.com : Admin :
বিগত ১৭ বছর শিক্ষার কারিকুলাম সময় উপযোগী ছিল না- ডাঃ বাচ্চু - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

বিগত ১৭ বছর শিক্ষার কারিকুলাম সময় উপযোগী ছিল না- ডাঃ বাচ্চু

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি

বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দলীয়করণের কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষার মান উন্নয়নে দৃশ্যত কোনো উন্নয়ন করেনি। শিক্ষা প্রতিষ্ঠান গুলোকেও অবহেলা করেছে। তাদের সময়ে শিক্ষার কারিকুলাম সময় উপযোগী ছিল না। যে কারণে শিক্ষাকে কাঙ্খিত পর্যায়ে নেওয়া যায়নি। দুর্নীতি ও লুটপাট করা ছিল তাদের একমাত্র উদ্দেশ্যে। দুর্নীতির কারণে আজকে দেশ ও সমাজ ধ্বংস হয়ে গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (ছাতির বাজার) উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন,

শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি বলেন, তোমাদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে বাবা-মার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। সমাজে প্রতিষ্ঠিত হতে না পারলে হতাশা আসবে। সেই হতাশা পরিবার, সমাজ, দেশের উপর প্রভাব পড়বে। অভিভাবকদের উচিত তাদের সন্তানের প্রতি সুদৃষ্টি রাখা। সন্তানেরা লেখাপড়ায় মনোযোগী আছে কি না সেদিকে খেয়াল রাখা। পড়াশোনার পাশাপাশি তাদেরকে খেলাধুলা করারও সুযোগ দিতে হবে।

নবম শ্রেণীর শিক্ষার্থী মাহমুদা রহমান ও নিলা আক্তার তাদের বক্তব্য বলেন, কোন শিক্ষার্থী নিজ থেকে মনযোগী না হলে শিক্ষক বা বিদ্যালয় থেকে ওই শিক্ষার্থীকে মনযোগী করতে পারবে না। শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগী করার জন্য স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি দৈনিক দিনকাল পত্রিকার গাজীপুর সদর ও শ্রীপুর প্রতিনিধ বশির আহমেদ কাজলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাউসার আহমেদের পরিচালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাব ও ইউসিসিএ (বিআরডিবির) সভাপতি সাংবাদিক এস এম মাহফুল হাসান হান্নান, প্রধান শিক্ষক টি এম জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক আবু নাসির মোল্লা, সালমা আক্তার, আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ, অভিভাবকদের পক্ষে কবিরুল ইসলাম, মাহফুজুর রহমান, রিপন ফকির প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শ্রীপুর গাজীপুর
১০.০৯.২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT