1. admin@dainiksomoybela.com : Admin :
ফুফুর হাতে ভাজতি নিখোঁজ থানায় অভিযোগ করেছে মা - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

ফুফুর হাতে ভাজতি নিখোঁজ থানায় অভিযোগ করেছে মা

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

শ্রীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের রোকসানার মেয়ে সুমাইয়া কে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে তার নিজের ফুফু সেলিনার উপরে।

গর্ভজাত মেয়ে সুমাইয়া আক্তার (১২) বিভিন্ন সময়ে মোছাঃ সেলিনা ও মোঃ শাহিন বরমী ঠিকানার বাড়িতে বেড়াইতে যায় এবং আমার বাড়িতে ফিরে আসে। গত ০৮/০৩/২০২৫ইং তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় আমার মেয়ে সেলিনা ও শাহিনের এ/পি ঠিকানার বাড়িতে বেড়াইতে যায়।

গত ইং ১২/০৩/২০২৫ তারিখ রাত্র ৭:৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা একজন মহিলার নিকট হইতে মোবাইল নাম্বার-০১৭৬৬৫৮২৪৭০ নিয়া আমার ব্যবহৃত মোবাইল নাম্বার- ০১৭২৭৯৪৪২৯১ তে আমার মেয়ে ফোন করিয়া বলে ৩নং বিবাদীর কুপরামর্শে ও প্ররোচনায় সেলিনা ও শাহিন আমার মেয়েকে বিক্রয় করিয়া ফেলে। আমার মেয়ের নিকট ঠিকানা বলতে বলিলে সে বলে ১৩ নাম্বারে আছে, আর কিছু বলে না।

রোকসানা সংবাদকর্মী কে জানায় আমার মেয়ের ফোন পাইয়া রাত্র ৭:৩৯ ঘটিকার সময় সেলিনার মোবাইল নাম্বার-০১৭৫৩০৯৭২৭০ তে ফোন করিলে শাহিন ফোন রিসিভ করে। ঐ সময় শাহিনের নিকট বলি আমার মেয়ের সাথে কথা বলাইয়া দিতে। তখন শাহিন আমাকে বলে আমার মেয়ে গত ১০/০৩/২০২৫ইং তারিখে তাদের এ/পি ঠিকানার বাড়ি হইতে চলিয়া যায়।কিন্তু বিবাদীগণ আমাকে গত ০২ দিন যাবৎ আমার মেয়ের কোন সন্ধান না দিয়া গোপন করিয়া রাখে।

আমার বিশ্বাস সেলিনা ও শাহিন পূর্ব পরিকল্পিত ভাবে আমার মেয়েকে অসৎ উদ্দেশ্য যেকোন জায়গায় বিক্রি করিয়া ফেলে।সেলিনা এবং শাহিন দ্বারা আমার মেয়ের যে কোন ধরনের ক্ষতির আশংকা রহিয়াছে।সেলিনা ও শাহিনের নিকট হইতে আমার মেয়ের কোন ঠিকানা বা সন্ধান পাওয়া যায় নাই। যার কারণে আমার মেয়েকে উদ্ধার করিতে পারি নাই।

আমার ননাশ সেলিনার এবং তার স্বামী শাহিনের নিকট হইতে আমার মেয়েকে উদ্ধার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে থানায় আসিয়া অভিযোগ দায়ের করেছিলাম,কিন্তু কোন সুরহা মিলেনি।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ জয়নাল আবেদীন মন্ডল জানায় আমরা অভিযোগ পেয়েছি আমরা খুব দ্রুত উদ্ধার করার চেষ্টা চালাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT