1. admin@dainiksomoybela.com : Admin :
নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত - দৈনিক সময়বেলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

 

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি ;

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাসের ধাক্কায় মো.বাচ্চু খান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার যশোর- কালনা মহাসড়কের লক্ষীপাশা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাচ্চু খান লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের মৃত মোরশেদ খানের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে লোহাগড়া উপজেলার একটি কাজের জন্য আসেন বাচ্চু খান। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে লোহাগড়া উপজেলার যশোর – কালনা মহাসড়কের লক্ষীপাশা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পার হতে গেলে যশোর থেকে একটি লোকাল বাস দ্রুত গতিতে এসে বাচ্চু খানকে ধাক্কা দিলে বাচ্চু খান গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনার বাস এবং বাসের চালকে আটক করেন পুলিশ।

 

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন, এ ঘটনার বাসের চালক এবং ঘাতক বাসটিকে আটক করা হয়ে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT