1. admin@dainiksomoybela.com : Admin :
দেবীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে অপর ইউপি সদস্যকে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ  - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

দেবীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে অপর ইউপি সদস্যকে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

লালন সরকার

– দেবীগঞ্জ (পঞ্চগড় )প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ৩ নং সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ৩ নং ওয়ার্ডের মো: মনোয়ার হোসেনকে নারী কেলেঙ্কারিতে ফাঁসানোর অভিযোগ উঠেছে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ফরহাদ হোসেনের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে দেবীগঞ্জ থানায় ফরহাদ হোসেনকে প্রধান আসামী করে ১৪ জনের নাম উল্লেখসহ ৯/১০ জনকে অজ্ঞাত আসামী করে এজাহার জমা দেন মনোয়ার হোসেন।

এজাহার ও ভুক্তভোগী মনোয়ার হোসেন জানান, বিগত আওয়ামী লীগ শাসনামলে মনোয়ার বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় ইউনিয়ন পরিষদে বিভিন্ন সময়ে দ্বন্দ্ব দেখা দেয়। যার জেরে ফরহাদ হোসেন এই পুরো ঘটনায় ইন্ধন যোগান। গত শুক্রবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে হাজিপাড়া এলাকার রাব্বিনা আক্তার শ্বশুর বাড়ি থেকে মনোয়ারের ফোনে কল করেন দেখা করার জন্য। রাব্বিনা সম্পর্কে খালাতো বোন হওয়ায় মনোয়ার সরল মনে সেখানে যায়। এই সময় রাব্বিনা হঠাৎ করে মনোয়ারের হাত ধরে তার শয়ন কক্ষে নিয়ে যায়। এই সময় আগে থেকে ফরহাদ হোসেনসহ ওঁৎ পেতে থাকা অন্যান্য অভিযুক্তরা এসে রাব্বিনার ঘরের দরজায় কড়া নাড়লে সে দরজা খুলে দেয়। এই সময় কিছু বুঝে উঠার আগে পরকীয়ার অভিযোগ তুলে সবাই মিলে মনোয়ারকে বেধড়ক মারধর করার পর পা বেঁধে বিছানায় শোয়ায় রাখা হয়। পরে সকালে তাকে ঘর থেকে বের করে গাছের সাথে বেঁধে রাখা হয়। এই ঘটনা রফাদফা করার প্রস্তাব দিয়ে মনোয়ারের নিকট মোটা অঙ্কের টাকাও দাবি করেন ফরহাদ হোসেন, এমনটাই অভিযোগ মনোয়ার হোসেনের।

এত কিছুর পরও রাব্বিনার পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি বরং তার স্বামী রুবেল ইসলাম ঢাকা থেকে বাসায় ফেরার পর রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মনোয়ারকে তার বাসায় দিয়ে আসা হয়। এমন ঘটনায় দুই দিন পার হওয়ার পরও কোন আইনী পদক্ষেপ বা সালিশি বৈঠক না হওয়ায় তা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বাড়ি ফেরার পর বর্তমানে মনোয়ার চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। সরেজমিন স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে মনোয়ার হোসেনের শরীরের বিভিন্ন অংশে মারধরের ফলে কালশিটের দাগ দেখা যায়।

যদিও রাব্বিনা বলেন, গত দুই বছর থেকে তার সাথে মনোয়ারের প্রেমের সম্পর্ক রয়েছে। ঘটনার দিনও সে আমার সাথে দেখা করতে এসেছিল।

এদিকে ইউপি সদস্য ফরহাদ হোসেন সব অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি শোনার পর ওই ওয়ার্ডের ইউপি সদস্য হওয়ায় ঘটনাস্থলে যাই। আগে যাওয়ারতো প্রশ্নই আসে না। তবে কোন ঘটনায় ইন্ধন দেইনি, সালিশও করিনি। টাকা দাবি বা মারধরে নেতৃত্ব দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে তা পুরো ভিত্তিহীন। মনোয়ার যুবলীগ করতেন বলেও দাবি করেন এই ইউপি সদস্য।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT