1. admin@dainiksomoybela.com : Admin :
ঝিনাইদহে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে কর্মশালা - দৈনিক সময়বেলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইদহে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে কর্মশালা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

মোঃ খালেদুর রহমান ,
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ক্লাস্টারভিত্তিক অর্থায়ন সম্প্রসারণ ও উদ্যোক্তাদের আর্থিক সেবা সহজলভ্য করতে ঝিনাইদহে কর্মশালার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের ফুড সাফারি মিলনায়তনে জেলার সকল ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ কর্মশালা। ব্যাংক এশিয়ার পশ্চিমাঞ্চল ২ এর আঞ্চলিক প্রধান এস এম এমদাদুল হক ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের পরিচালক জিএম কামালুজ্জামান কামাল।
সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোঃ মিজানুর রহমান, জনতা ব্যাংক ঝিনাইদহ এরিয়া অফিসের ডিজিএম শহিদুল ইসলাম, অগ্রনী ব্যাংক ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম এস এম  ইস্রাফিল হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ঝিনাইদহ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম জিয়াউর রহমান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন ব্যাংক এশিয়া ঝিনাইদহ শাখার শাখা ব্যবস্থাপক এস এম ফিরোজ হায়দার। লীড ব্যাংক হিসেবে ব্যাংক এশিয়ার আয়োজনে এ কর্মশালায় ১৩০ জন উদ্যোক্তা ও ব্যাংকার অংশ নেয়।
বক্তারা বলেন, ক্লাস্টারভিত্তিক অর্থায়ন বাড়লে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ সহজ হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। একইসঙ্গে এ খাত দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT