1. admin@dainiksomoybela.com : Admin :
কালিয়ায় ইটভাঙ্গা ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত - দৈনিক সময়বেলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কালিয়ায় ইটভাঙ্গা ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

 

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি ;

 

নড়াইলের কালিয়া উপজেলায় ইটভাঙ্গা ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা দিয়ে মুত্তাকাব্বির সরদার (১৭) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চাচুড়ী বাজারে এই দুর্ঘটনা ঘটে।

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মুত্তাকাব্বির সরদার উপজেলার চাচুড়ী ইউনিয়নের কদমতলা গ্রামের আজগার সরদারের ছেলে।

 

পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের চাচুড়ী বাজারের একটি দোকানের হার্ডওয়্যারের মালামাল নামানোর জন্য একটি ট্রাক রাস্তায় পাশে দাঁড়িয়ে ছিলো। মুত্তাকাব্বির সরদার তার সহকারীদের নিয়ে বারইপাড়া থেকে কাজ শেষ করে ইটভাঙ্গা ট্রলি চালিয়ে ফিরছিলেন পথিমধ্যে চাচুড়ী বাজার কাছে সেতু থেকে নামার সময় তার ইট ভাঙ্গা ট্রলির ব্রেক ফেল করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলির চালক মুত্তাকাব্বির শিকদার ঘটনাস্থলেই মারা যান। এবং সাথে থাকা তার সহযোগীরা লাফিয়ে মেনে যায় অখ্যাত অবস্থায়।

 

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইদ্রিস আলী বলেন, ইটভাঙ্গা ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT