1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা - দৈনিক সময়বেলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার পটকা মধ্যপাড়া এলাকার রসুলে পাক (সা.) জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মসজিদের জানালার গ্লাস, ফ্যান, ব্যাটারি, মোটরের তার ও বাথরুমের দরজা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় মসজিদের মোতাওয়াল্লী মোহাম্মদ আলী শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মসজিদে প্রবেশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে যায়। এতে মসজিদের স্বাভাবিক কার্যক্রম ও মুসল্লিদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

 

স্থানীয়রা জানান, পটকা মধ্যপাড়া এলাকায় মসজিদটি লন্ডন প্রবাসী সেলিম আহমেদ রিয়াজের উদ্যোগে নির্মিত হয়েছে। মসজিদে চুরির ঘটনায় এলাকাবাসী ও মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

 

মুসল্লিদের দাবি, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে মসজিদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

 

এ বিষয়ে থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT