1. admin@dainiksomoybela.com : Admin :
পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত। - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

 

 

 

 

মো. আরফান আলী :

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সামাজিক ক্ষমতায়ন ও আইনি সূরক্ষা কর্মসূচী (সেলপ)-এর আওতায় উপজেলা ভিত্তিক হাঁস-মুরগী পালনে আয়বর্ধক কার্যক্রম (আইজিএ) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এবং তাদের সার্টিফিকেট প্রদান করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর আয়োজনে ১৫ জুন মঙ্গলবার দৌলতপুর ব্র্যাক অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপজেলার দশটি স্বপ্নসরথি দল থেকে তাদের নির্বাচিত ৩২ জন কিশোরী অংশগ্রহণ করেণ। তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

 

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম । তিনি কিশোরীদের উদ্দেশ্যে বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কিশোরীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লেখাপড়ার পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি ও কবুতর পালনসহ বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হলে তারা নিজেদের দক্ষতা বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গৃহপালিত প্রাণী ও পাখি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। এছাড়া আধুনিক পদ্ধতিতে প্রাণিসম্পদ লালন-পালনের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে মাইক্রোফিন্যান্সের এরিয়া ম্যানেজার সুবর্ণা রানী ঘোষ উপস্থিত থেকে জানায় ব্র্যাকের মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম থেকেও তাদের স্বাবলম্বী হওয়ার জন্য ক্ষুদ্র ঋণ দিয়ে সহায়তা করা হবে। এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার নূর নাহার উপস্থিত থেকে কর্মসূচীর উদ্দেশ্য ও কিশোরীদের ক্ষমতায়নে ব্র্যাকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন। কিশোরীরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজে তাদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরণের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হলে ভালো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT