1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে জমি ও রাস্তা নিয়ে বিরোধে নারীসহ একই পরিবারের চারজন আহত - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

শ্রীপুরে জমি ও রাস্তা নিয়ে বিরোধে নারীসহ একই পরিবারের চারজন আহত

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

সোহাগ রানা

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা এলাকায় জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন মোছা. আকলিমা খাতুন (৩৫), তার মামা তমিজ উদ্দিন, মামি মনোয়ারা এবং মামাতো ভাই সিরাজুল ইসলাম। আহতরা বর্তমানে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী আকলিমা খাতুন শ্রীপুর মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার স্বামী মো. সুমন মিয়াকে নিয়ে তারা দীর্ঘদিন ধরে গোদারচালা গ্রামে ১০৩৭ নম্বর হেবার দলিল অনুযায়ী ৭ শতাংশ জমিতে বসবাস করে আসছেন। জমিটি এস.এ ও আর.এস খতিয়ানভুক্ত বৈধ জমি বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, গত ২০ জুন রাত ১০টা ৪০ মিনিটে প্রতিবেশী স্বপন মিয়া (৪০), মো. সুমন (৩৮), মোছা. শাকিল (৩২), মো. রিপন (৪৪) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আকলিমার বাড়িতে অনধিকার প্রবেশ করে ঘরের আসবাবপত্র ও টিনের বেড়া ভাঙচুর করে। এতে আনুমানিক ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

আকলিমা ও তার স্বজনরা বাধা দিতে গেলে হামলাকারীরা লোহার রড, দা ও লাঠি দিয়ে তাদের উপর হামলা চালায়। এতে আকলিমার ডান হাতের হাড় ভেঙে যায় এবং অন্যদের শরীরে গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে তমিজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা দীর্ঘদিন ধরেই জমিটি দখল করে নিজেদের রাস্তা বানানোর চেষ্টায় ছিল। গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পরও বিরোধ নিষ্পত্তি হয়নি।

অভিযুক্ত স্বপন মিয়া সাংবাদিকদের বলেন, “আমাদের পূর্বপুরুষদের চলাচলের রাস্তা হঠাৎ করে বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হলে আমরা বাধা দিই। তখন উল্টো আকলিমার লোকজন আমাদের মারধর করে। আত্মরক্ষার্থে আমি বাঁশ দিয়ে আকলিমাকে কয়েকটি আঘাত করি।”

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “অভিযোগ পেয়েছি। একজন এসআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT