1. admin@dainiksomoybela.com : Admin :
কুড়িগ্রাম উলিপুরে জমির সংক্রান্ত বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে জখম - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

কুড়িগ্রাম উলিপুরে জমির সংক্রান্ত বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে ভাইয়ের প্রতিহিংসার গর্তে বসতবাড়ী ধ্বসে পড়ার আশংকায় প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন আরেক ভাই। অভিযোগ দেয়ার কথা শুনে রহিমা বেগম (৫৫) নামের বৃদ্ধাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মধুপুর কাইতপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আলসিয়া সেখের দুই পুত্রের মাঝে বসত বাড়ি সহ জমা- জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে হামলা-মামলা সহ কারাভোগের ঘটনাও ঘটেছে দুই পরিবারে। এতকিছুর পরও দুই ভাই পাশাপাশি বাড়িতে অবস্থান করছিলেন। কিন্ত কোন ভাবেই সহবাস্থান টিকিয়ে রাখতে না পারায় অন্যত্র বাড়ি সরিয়ে নেন বড় ভাই আবু বক্কর। পরে প্রতিহিংসার কারণে পতিত ওই জমিতে স্কেলেটর (মাটি কাটার যন্ত্র) ভাড়া এনে গর্ত দেয়া শুরু করেন বড় ভাই আবু বক্কর। গর্ত দেয়ার ফলে ছোট ভাই আব্দুর রহমান এর বসত ঘরে ফাটল দেখা দেয়। নিরুপায় হয়ে আব্দুর রহমান কুড়িগ্রাম আদালতে ১৪৪ ধারার একটি পিটিশন দায়ের করেন। ওই পিটিশনের নোটিশ পেয়ে আরও ক্ষিপ্ত হয় আবু বক্কর ও তার পরিবারের লোকজন। এমতাবস্থায় ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সালিশ বৈঠকের সিদ্ধান্ত উপেক্ষা করে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) আব্দুর রহমান এর স্ত্রী রহিমা বেগমকে একা পেয়ে আবু বক্কর তার দুই ছেলে ফুল মিয়া ও মুকুল মিয়াসহ বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা রহিমা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক পরদিন উন্নত চিকিৎসার জন্য রহিমাকে কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আব্দুর রহমান উলিপুর থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ওসি জিল্লুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম
মোবাইল নং ০১৯০৯২৫৫৩৪১
তারিখ: ২৯/০১/২০২৫
mdrofiqulzz90@gmail.com

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT