1. admin@dainiksomoybela.com : Admin :
পঞ্চগড়ে সাত হাজার শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত। - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

পঞ্চগড়ে সাত হাজার শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

কামাল উদ্দিন ,

স্টাফ রিপোর্টার ।

পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেলো স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে শীত আনন্দ উৎসবের পঞ্চম ও শেষ পর্ব।

আজ শনিবার(৪জানুয়ারি) বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উৎসবের ৫দফার শেষ পর্বে ৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৯১ জন শিশুদের মাঝে শীতবস্ত্র, স্কুলব্যাগ, শিক্ষা উপকরন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

উৎসবে বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব , বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব , ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে এসব উপহার তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ সহ এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, সহকারি কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ তারা, দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।

শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেষ্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায় এবছর ৫ দফায় জেলার প্রাথমিক স্কুলের মোট ৭হাজার শিশুদের হাতে শীতের পোষাক, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরন উপহার হিসেবে তুলে দেওয়া হলো।
কামাল উদ্দিন
পঞ্চগড়
০৪/০১/২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT