1. admin@dainiksomoybela.com : Admin :
অধরের প্রান্তে এসে অন্তরের প্রেম সুধা " - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

অধরের প্রান্তে এসে অন্তরের প্রেম সুধা “

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকাঃ

অধরের প্রান্তে এসে
অন্তরের প্রেম সুধা ”
লেখক /কবি:-শেখ তিকুমীর আকাশ।
সময়:- ০৯/১২/২০২৪ ইং

অধরের প্রান্তে এসে অন্তরের প্রেম সুধা ,
তুমি না ভালবাসিলে কেমনে মিটিবে ক্ষুধা,
দোহাই লাগে ধর মোরে, চিত্তে দাও শান্তি…
দুজনার তনু মিলিয়ে মিটাব মোরা যত কান্তি।।
আমার নয়নে নয়ন পলকে লইয়া আলোক,
মোর অন্তর হতে লইয়া যত বাসনা,
তুমি সখা গোপনে প্রেম করেছ যে রচনা…
বুঝিয়াছি অবশেষে সবই তোমারি ছলনা ।।
ওগো মানসীরূপণি মোর বাসনাবাসিনী,
তুমি আলোকবসনা উন্মত্ত নীরবভাষিণী,
বিছাইছ নির্জন গগনে কি রুপমায়াবিনী…
ললিত যৌবনখানি হেরি বসন্তের বাতাসিনী ।।
আমার সর্বাঙ্গ মন চাহে তোমার আদোলে,
সম্পূর্ণ হরণ করি লহ গো মোরে সবলে,
আমার আমারে নগ্ন করি বক্ষ ছোয়া দিয়া…
অন্তর রাখিনু রহস্য তব শুনে নিই প্রিয়া।।
মোর হৃদয়ে দিয়েছ ধরা বহু রুপে ওহে রাগিণী,
জাগায়ে তুলিয়াছ প্রাণে প্রাণ চিরস্মৃতিময়,
তাইতো মোর মনে আশা পূর্ণ জাগি রয়…
পাব কি? তোমারে ওগো প্রিয়সুভাষিনী ।।
আমিত অন্ধের মত বাসিয়া ছিলেম ভাল,
তুমি ছিলে মোর প্রথম পুষ্পফুল্ল পথের আলো,
তবে তোমার হৃদমন্দিরে গ্রহন কর মোরে …
বাজায়ে সাহানা-রাগে বংশীর সুস্বরে আদরে।।
করিও সখা গ্রহন করিও সেদিন মোরে
দু হাত ভরে না হয় স্বপ্ন কুড়ব সুখের তরে
বাসিলে না হয় একটু ভাল এই আকাশেরে…
বুকের মাঝে শক্ত করে ধরে রাখিব
তোমায় জনম জনমের তরে ।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT