1. admin@dainiksomoybela.com : Admin :
সাতক্ষীরায় বিধবা অসহায় নারীর ক্রয়কৃত দোকানঘর জবরদখল ও ভাংচুরের অভিযোগ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

সাতক্ষীরায় বিধবা অসহায় নারীর ক্রয়কৃত দোকানঘর জবরদখল ও ভাংচুরের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

নাজমুল আলম মুন্না,সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় এক বিধবা ও অসহায় নারীর দোকানঘর জোরপূর্বক জবরদখল ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের পরাণদহা বাজারে। লিখিত অভিযোগ মারফত জানাযায় এবং ভুক্তভোগী গ্রাম্য ডাক্তার মৃত নূর ইসলাম সিরাজির স্ত্রী রাবেয়া খাতুন বলেন ২০১৩ সালে আমরা শহরের মুনজিতপুর এলাকার মৃত একে মোহাম্মাদ আলীর ছেলে সাতক্ষীরা সদর হাসপাতালের উপসহকারি মেডিকেল অফিসার ডাঃ মাসুদ রেজার কাছ থেকে এই দোকান ক্রয় করে ভোগ দখল করে আসছিলাম যার মূল দলিলপত্র আমাদের কাছে আছে। কিন্তু গত ৫ আগস্ট আ.লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট হটাৎ বেলা ১১ টার দিকে আমার হিংশ্র দেবর ও ভাসুর সদরের নেবাখালী গ্রামের মৃত মাহাতাব সরদারের ছেলে ভূমিদস্যু মনিরুল ইসলাম, মফিজুল ইসলাম, কসিম উদ্দীন ও কবিরুল ইসলামসহ ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ১৩ বছর যাবদ ভোগদখলকৃত দোকান দখল করে এবং আমার বাড়ীর বৈদ্যুতিক মিটার জোরপূর্বক ভাংচুর করে। তখন আমার ছোট ছেলে মেয়েদের নিয়ে এই হামলা দেখাছাড়া কিছুই করতে পারিনি। ঘটনা পরবর্তী ১৭ আগস্ট ২০২৪ তারিখ লিখিত আকারে সাতক্ষীরা থানায় আমার দোকানঘর ভাংচুর এবং সাতক্ষীরা সেনাবাহিনীর কাছে দোকানঘর জোর করে দখলে নেওয়ার লিখিত অভিযোগ দিলেও সেনাবাহিনীর অফিসার তাৎক্ষনিকভাবে জবরদখলকারি মনিরুলকে দোকানের দখল ছেড়ে দিতে বলেন। তারপর অনবরত তারা আমাদের জানে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। তবুও আজও তার কোন সমাধান হলোনা। আমার স্বামী প্রায় ১ বছর তিনমাস আগে মারা যাওয়ার পর আমাদেরকে স্বামীর পৈর্তৃক সমস্থ সম্পত্তি থেকে আমার দেবর ও ভাসুর মিলে বঞ্চিত করে। এবার আমার জীবন জিবিকার একমাত্র উৎস দোকানও দখলে নিয়েছে। এখন আমি বড় অসহায় অবস্থায় রয়েছি আমি সকলের সহযোগীতা চাই। অভিযোগ শুনে জাতীয় সাংবাদিক সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি তৌফিকুজ্জামান লিটু, সহসভাপতি মোস্তাফিজুর রহমান,
সাধারণ সম্পাদক নাজমুল আলম মুন্না ও সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম অভিযোগের সত্যতা পায়। সেখানে দেখা যায় অবৈধ দখলদার মনিরুল গং সেই দোকানে রাজ মিস্ত্রী দিয়ে নতুনভাবে কাজ করছে। বর্তমানে ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং হাইহুতাশ করতে দেখা গেছে।
এব্যপারে দোকানঘর বিক্রেতা ডাঃ মাসুদ রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন ঐ দোকান একসময় আমার ছিল কিন্তু আমি দোকানটি গ্রাম্য ডাক্তার নূর ইসলাম সিরাজি ও রাবেয়ার নিকট বিক্রি করেছি এতে কোন সন্দেই নেই। বর্তমানে ঐ দোকানের মালিক রাবেয়া খাতুন। ওরা খুবই অসহায় ও দরিদ্র। আমি দখলবাজদের বিরুদ্ধে মামলা করা উচিৎ বলে মনে করি।
বিষয়টি খতিয়ে দেখতে এবং সুষ্ঠু সমাধানের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিস্ট সকলের দৃস্টি আকর্ষণ করেছেন ভূক্তভোগী রাবেয়া খাতুন ও তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT