1. admin@dainiksomoybela.com : Admin :
বিয়ের প্রলোভনে প্রবাসীর ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আইনি নোটিশের পর প্রাণনাশের হুমকি, থানায় জিডি - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

বিয়ের প্রলোভনে প্রবাসীর ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আইনি নোটিশের পর প্রাণনাশের হুমকি, থানায় জিডি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

 

 অপুদাস   , কালিগন্জ –

ফেসবুকে প্রেম, বিয়ের আশ্বাস, তারপর একের পর এক অর্থ ও মূল্যবান উপহার গ্রহণ—শেষ পর্যন্ত বিয়ে না করে সম্পর্ক ছিন্ন করার অভিযোগ উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এক তরুণী ও তাঁর পরিবারের বিরুদ্ধে| সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে নগদ অর্থ, আইফোন, ল্যাপটপ ও  স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৪ লাখ ৪০ হাজার টাকার সম্পদ হাতিয়ে নেওয়া হয়েছে| টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠানোর পর তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি|

 

এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাদ্দাম হোসেন|

 

অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ও সিঙ্গাপুরপ্রবাসী সাদ্দাম হোসেনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় উপজেলার খামার মুন্দিয়া গ্রামের তকিব উদ্দিনের মেয়ে সোহানা খাতুনের| পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে| পরবর্তীতে দুই পরিবারের মধ্যে যোগাযোগ বাড়ে এবং বিয়ের আলোচনা শুরু হয়|

 

সাদ্দাম হোসেনের অভিযোগ, প্রেম ও বিয়ের আশ্বাসকে কেন্দ্র করে সোহানা খাতুন ও তাঁর ভাই সোহেল রানা বিভিন্ন সময়ে পড়াশোনার খরচ, চাকরির ব্যবস্থা, ব্যক্তিগত প্রয়োজন এবং উপহার সামগ্রীর কথা বলে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন| এসবের মধ্যে ছিল দামি আইফোন, ল্যাপটপ, ¯^র্ণালঙ্কার এবং নগদ টাকা| সব মিলিয়ে প্রায় ২৪ লাখ ৪০ হাজার টাকার সম্পদ তিনি তাদের কাছে দিয়েছেন বলে দাবি করেন|

 

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন সম্পর্ক ¯^াভাবিক থাকলেও ২০২৫ সালের অক্টোবরের দিকে সোহানা ও তাঁর পরিবারের আচরণে পরিবর্তন দেখা দেয়| বিষয়টি নিয়ে সন্দেহ ˆতরি হলে তিনি গত ২২ মে দেশে ফেরেন| পরে উভয় পরিবারের উপস্থিতিতে ˆবঠক করে রমজানের ঈদের দ্বিতীয় দিন বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করা হয়| সেই অনুযায়ী বিয়ের কেনাকাটাও সম্পন্ন হয়|

 

কিন্তু বিয়ের প্রস্তুতি শেষ হওয়ার পর হঠাৎ করেই সোহানার পরিবার বিভিন্ন অজুহাতে বিয়ে থেকে সরে দাঁড়ায় বলে অভিযোগ করেন সাদ্দাম| পরে তিনি জানতে পারেন, অন্যত্র সোহানার বিয়ের প্রস্তুতি চলছে| বিষয়টি বুঝতে পেরে তিনি অর্থ ও উপহার সামগ্রী ফেরত চাইলে অভিযুক্তরা তা দিতে অ¯^ীকৃতি জানান বলে দাবি করেন|

 

এ অবস্থায় বিদেশে অবস্থানকালে গত ১৭ মে আইনজীবীর মাধ্যমে সোহানা খাতুন ও তাঁর ভাই সোহেল রানার নামে একটি লিগ্যাল নোটিশ পাঠান সাদ্দাম হোসেন| তাঁর আইনজীবী অ্যাডভোকেট এস. এম. মনজুরুল হক জানান, প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ ও মালামাল ১৫ দিনের মধ্যে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে নোটিশ পাঠানো হয়েছিল| তবে বিবাদীপক্ষ অর্থ লেনদেনের অভিযোগ অ¯^ীকার করে জবাব দিয়েছে|

 

ভুক্তভোগীর অভিযোগ, আইনি নোটিশ পাঠানোর প্রায় ১০ দিন পর দুটি অজ্ঞাত মোবাইল ন¤^র থেকে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়| এ কারণে দেশে ফিরে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে গত ২৮ মে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি|

 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সোহানা খাতুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ন¤^রটি বন্ধ পাওয়া যায়| ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি|

 

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, ভুক্তভোগীর করা সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে| অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে|

 

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে| সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু হওয়া প্রেমের সম্পর্ক কীভাবে অর্থনৈতিক বিরোধ ও আইনি জটিলতায় রূপ নিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে|

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT