1. admin@dainiksomoybela.com : Admin :
পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মো. আরফান আলী :

“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্য বর্ণাঢ্য শোভাযাত্রা , আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তর,পীরগঞ্জ কর্তৃক আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়। শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সদর উপজেলা পরিষদের পুকূরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে, কর্মসূচীর উদ্বোধন করেণ ঠাকূরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, এসয় সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, সহকারী কমিশনার ভূমি এন এম ইসফাকুল কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া , মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার সহ গণ মাধ্যম ও মৎস্য চাষী বৃন্দ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকূরগাঁও -৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হুদা মিঠু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান, প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন আরও বাড়াতে মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তি ও পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ করার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দেশের জলাশয়গুলো পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় এনে মৎস্য চাষিদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, দেশীয় প্রজাতির মাছের চাষ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হবে। কীটনাশক দিয়ে মাছ আহরণ বন্দ করতে হবে। মৎস্য আইন ও বিধি-বিধান মেনে মাছ চাষ ও আহরণ করতে হবে। মৎস্য সম্পদ সংরক্ষণে প্রশাসন, মৎস্য চাষি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভার শেষ পর্বে মাছ চাষে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনজন মৎস্যচাষিকে শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে সম্মাননা ও পূরস্কার প্রদান করা হয়। পূরস্কার প্রাপ্তরা হলেন, ওমর ফারুক মন্ডল, জাহিদূর রহমান( ডলার), তহিদুল ইসলাম।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT