1. admin@dainiksomoybela.com : Admin :
পঞ্চগড় আদালতে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে, প্রেস ব্রিফিং - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক

পঞ্চগড় আদালতে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে, প্রেস ব্রিফিং

  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি পঞ্চগড়।

২৩ শে ডিসেম্বর জর্জ কোর্ট পঞ্চগড়ে , জেলা লিগাল এইড অফিসার , সিনিয়র সহকারী জজ লিমেণ্ট রায় এর পক্ষে প্রেস রিলিজ পাঠ করে মোঃ সাইফুল ইসলাম, নাজির ,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পঞ্চগড়।

গত ২০শে ডিসেম্বর রোজ শুক্রবার মকবুলার রহমান সরকারি কলেজ এ, অনুষ্ঠিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত , পঞ্চগড় এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের দুইদিন ব্যাপী নিয়োগ পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা চলাকালীন সময়ে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যার প্রেক্ষিতে কিছু অনলাইন মিডিয়ায় যেভাবে এসেছে তা বাস্তব ঘটনার সাথে বিস্তর পার্থক্য রয়েছে ।
গত ১০শে ডিসেম্বর এই আদালতের নেজারত বিভাগ হতে গত ২০ ও ২১ শে ডিসেম্বর নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ করার জন্য অধ্যক্ষ বরাবর অনুরোধসহ আনুষ্ঠানিকভাবে পত্র প্রেরণ করা হয় । পরবর্তীতে পঞ্চগড়ের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট , মেহেদী হাসান মন্ডল , অধ্যক্ষের সাথে কথা বলে পরীক্ষার তারিখ নির্ধারণ করে ।
১৫ই ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নিয়োগ কমিটির সদস্য সচিব মোঃ আশরাফুজ্জামান সরেজমিনে সেই কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষের সাথে আলোচনা করে একাডেমিক কাম এক্সমিনেশন ভবন ও একাডেমিক পুরাতন ভবন কলা এই দুইটি বিল্ডিং এ পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। একজন সরকারী জজ ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিছু কর্মচারী সহ সেই কলেজে গিয়ে আসন বিন্যাস সহ যাবতীয় ব্যবস্থা গ্ৰহন করে আসেন ।
গত ২০শে ডিসেম্বর পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে যানা যায় যে পাঁচ তালা বিল্ডিং এর পঞ্চম তালায় ৫০৪ ও ৫০৫ নং কক্ষ দুটি তালাবদ্ধ অবস্থায় আছে । তাৎক্ষণিক অধ্যক্ষকে অবহিত করলে সে জানান যে ঐ দুই কক্ষের চাবি যার কাছে আছে সে ছুটিতে এবং তার মোবাইল ফোন বন্ধ । অধ্যক্ষ তালা দুটি ভাঙ্গার নির্দেশ দিলেও কলেজের কোন স্টাফ সে ব্যাপারে সহযোগিতা করে নাই ।
পরীক্ষার নির্ধারিত সময়ে দুইটি কক্ষ ব্যতীত বাকি ১২ টি কক্ষে পরীক্ষা শুরু হয় । অন্যদিকে দুই কক্ষের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে , বহিরাগত কিছু লোক একজোট হয়ে পরীক্ষার দিন কেন্দ্রে প্রবেশ করে এবং প্রশ্ন ফাঁস ও অনিয়মের মিথ্যা অভিযোগ করে আন্দোলন করে এবং প্রশ্ন পত্র ছিঁড়ে ফেলে । পূর্ব পরিকল্পিতভাবে পরীক্ষা বানচাল করার জন্য অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে। শিক্ষার্থী ও শিক্ষার্থী নয় এমন একটা প্রতিনিধি দল নিয়োগ কমিটির নিকটে এসে আটটি দাবি পেশ করে ।
এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে না থাকায় সিজেএম নিয়োগ কমিটির চেয়ারম্যান হিসেবে পরীক্ষার সকল কার্যক্রম স্থগিত করে এবং অল্প কিছুক্ষণের মধ্যে সেই বিজ্ঞপ্তি ওয়য়েবসাইটে প্রকাশ করে।
এছাড়াও কেন সেদিন উক্ত কক্ষ দুটি তালাবদ্ধ ছিল সেই বিষয়ে মকবুলার রহমান কলেজের অধ্যক্ষের কাছে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT