1. admin@dainiksomoybela.com : Admin :
ধানের শীষ প্রতিক তারেক রহমানের আমানত” কালীগঞ্জের বিশাল নির্বাচনী সমাবেশে রাশেদ খাঁন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

ধানের শীষ প্রতিক তারেক রহমানের আমানত” কালীগঞ্জের বিশাল নির্বাচনী সমাবেশে রাশেদ খাঁন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

অপুদাস,
      কালীগন্জ প্রতিনিধি –
ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, ধানের শীষ প্রতিক তারেক রহমানের আমানত। এই আমানত খেয়ানত করা যাবে না। তিনি ৫ আগষ্টের পর হাটবাজার দখলকারীদের হুশিয়ার করে বলেছেন, দলে চাঁদাবাজি আর চলবে না। যারা আওয়ামী লীগের নামে মামলা দিয়ে চাঁদাবাজি করেছেন তাদেরও দলে ঠাঁই হবে না। কালীগঞ্জে জননেতা তারেক রহমানের নির্দেশিত পরিচ্ছন্ন বিএনপি গড়ে তোলা হবে।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের প্রার্থী রাশেদ খাঁন বুধবার বিকালে কালীগঞ্জ শহরের সরকারী ভূষণ হাইস্কুল মাঠে বিএনপির বিশাল নির্বাচনী সমাবেশ বক্তৃতা দানকালে একথা বলেন।

রাশেদ খাঁন বলেন, তিনি নির্বাচিত হলে কালীগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও ভঙ্গুর যোগাযোগের উন্নয়ন করবেন। এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে।

সনাতন ধর্মের মানুষদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন। ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে মিথ্যা বলে কোন রকম ফায়দা নেওয়ার চেষ্টা করলে তাকে ঝেটিয়ে বিদায় করবেন।

বিএনপি থেকে বহিস্কার স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে লেখাপড়া করলেও মানুষিকতার কোন উন্নয়ন হয়নি। মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। যারা এমন অভিনয় করে ভোট চাইতে যাবেন আপনারা তাকে ঝেটিয়ে বিদায় করবেন।

বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আজকের সমাবেশ শুরু হওয়ার আগেই শহরের প্রতিটি এলাকা হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় কানায় কানায় ভরে ওঠে। লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশস্থল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ ও অন্যান্যের মধ্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন, বিএনপি নেতা আব্দুল আলিম, মোজাম্মেল হোসেন ও বাবুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হামিদুল ইসরাম হাামিদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষকে বিজয়ী করতে হবে। আপনারা সবাই তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দেবেন। দেশের উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT