ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সংবাদ সাংবাদিক মহল উৎকণ্ঠা।
প্রকাশিত:
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
২৮
বার পড়া হয়েছে
মো. আরফান আলী :
আসন্ন জতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষ্যে সাংবাদিক/গণমাধ্যম নীতিমালা -২০২৫ বাংলাদেশ নির্বাচন কমিশন যথাযথ পালন করায় সাংবাদিক মহল উৎকণ্ঠা। বাংলাদেশ নির্বাচন কমিশন চাহিত নথিপত্র যেমন-আবেদন, ছবি, প্রেস কার্ড, জাতীয় পরিচয়পত্র, গণমাধ্যম কর্তৃক সাংবাদিক তালিকা, নিয়োগ পত্র, সাংবাদিক পর্যবেক্ষণ কার্ডের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
সর্বশেষ আবেদনের দাখিলের সময়সীমা ৫ ফেব্রুয়ারী বিকাল ৫টার সময় নির্ধারণ করা হয়।
অনেক সাংবাদিক নিয়োগ পত্র ও গণমাধ্যম তালিকা না থাকায় ভোট পর্যবেক্ষণ করতে পারছে না। এ ব্যাপারে সাংবাদিক সংগঠন নিস্কৃয় ভূমিকা দেখা গেছে। যারা ইতিপূর্বে বাংলাদেশ নির্বাচন কমিশন অনলাইন ভিত্তিক আবেদন দাখিল করেছিল তাদের তথ্য ফাঁস হয়ে যায়। নির্বাচন কমিশন তোপের মুখে বাধ্য হয়ে এনালগ পদ্ধতি পর্যবেক্ষণ কার্ডের জন্য সাংবাদিক গণের প্রতি আহবান করে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর গত ৫.২.২০২৬ তারিখে উপ-পরিচালক(নিবন্ধন) স্বাক্ষরিত দেশে বিদ্যমান পত্রিকা সংখ্যা ৩৩৫৪টি।
বাংলাদেশ নির্বাচন কমিশন, গত ০৮.০২.২০২৬ তারিখে, স্বারক-১৭.০০.০০০০.০৩৪.৩৬.০১৭.২৫.১৮৯ নং ব্যবস্থাপনা ও সমন্বয় -১শাখার সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ ইনচার্জ, আনসার/ভিডিপি-২ জন ব্যতীত সকলের মোবাইল ফোন প্রবেশধিকার বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মোবাইল ব্যবহার আরোপ করায় সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধা।
Leave a Reply