1. admin@dainiksomoybela.com : Admin :
ঢাকা সাভারে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

ঢাকা সাভারে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা :

ঢাকা সাভারে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
সংবাদ সম্মেলনে অভিযোগকারী আমিনুল ইসলাম আমিন
রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় পৈত্রিক সূত্রে পাওয়া সাড়ে ১২ শতক জমি দখলের অভিযোগ উঠেছে বাহাউদ্দিন বাহার নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। বাহার সাভারের ভাকুর্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। বাহারের শ্বশুর একজন আওয়ামী লীগ নেতা। তারা শ্বশুর-জামাই মিলে আমিনুল ইসলাম আমিন নামে এক ব্যক্তির জমি দখলের পাশাপাশি তাকে মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে বাড়ি ছাড়া করেছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী আমিনুল ইসলাম আমিন। তিনি ও তার ভাই এবং আরেকজন মিলে তারা সাড়ে ১২ শতাংশ জমির মালিক। তিনি এই জমি তার পৈত্রিক ও ক্রয় সূত্রে পেয়েছেন বলে দাবি করেন।
আমিনুল ইসলাম আমিন অভিযোগ করে বলেন, গত ৫ আগস্টের পর বিএনপি নেতা বাহাউদ্দিন বাহার হঠাৎ করে জমি দখলে নেন এবং তার জমিসহ সাড়ে ১২ শতাংশ জমিতে পাকা ভবন নির্মাণ শুরু করেছেন। বিষয়টি প্রশাসনের অনেককে জানালেও তারা কোন ধরনের ব্যবস্থা নেয়নি।

তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি ও আমার বড় ভাই পৈত্রিক ও ক্রয় সূত্রে সাড়ে ১২ শতাংশ জমির মালিক। দীর্ঘদিন ধরে জমিটি ভোগ দখল করে খাচ্ছি। কিন্তু সেই জমির পাশে একই দাগে আনোয়ার হোসেন নামে এক জনের সাথে মামলা চলছিল। এরই মধ্যে বাহাউদ্দিন বাহার জমি ক্রয় করেন। তারপর জোর জবরদস্তি করে জমি দখল করার চেষ্টা করেন। গত আওয়ামী লীগ সরকারের সময়ে তার আওয়ামী লীগ নেতা শ্বশুরের পরিচয় ভাঙিয়ে জমি দখল করতে আসেন। তার শ্বশুর দেলোয়ার হোসেন ডালিম আমিন বাজার ইউনিয়ন শাখার সহ-সভাপতি ছিলেন। তবে তখন দখল করতে পারেননি। কিন্তু গত ৫ আগস্ট দেশের অবস্থা পরিবর্তন হলে জমিটি দখলও করেন। তিনি আমার নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দেন। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় আমাকে আসামি করেছেন বাহাউদ্দিন বাহার। যাতে আমি কোন বাধা দিতে না পারি। তার শ্বশুর আমাকে বিগত সরকারের সময় জামায়াত ও বিএনপি নেতা বানিয়েছে। এখন আবার আমার নামে মামলা করেছে। বাহার এবার বিএনপি পরিচয়ে জমি দখল করেছেন।

তার সাথে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠ তদন্ত চেয়ে তিনি বলেন, এই বাহাউদ্দিন বাহারের বিষয়ে সঠিক তদন্ত হওয়া দরকার। কারণ তিনি বিএনপির নাম ব্যবহার করে ভাকুর্তা ইউনিয়নে অনেকের জমি দখল করেছেন এবং অনেকের নামে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছেন। এখনই যদি তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া না হয় তাহলে বিএনপির সুনাম নষ্ট হবে, দলের অনেক ক্ষতি হবে।

এদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমিনুল ইসলাম আমিন ও তার পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT