1. admin@dainiksomoybela.com : Admin :
ডাকাতির সময় আন্তঃজেলা ৬ ডাকাত গ্রেপ্তার - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

ডাকাতির সময় আন্তঃজেলা ৬ ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার

 

গাজীপুরের শ্রীপুরে একটি পাইপ কারখানায় ডাকাতির সময় পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে।

 

গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের মাওনা-বরমী আঞ্চলিক সড়কের পিপিএস নামক পাইপ এন্ড প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, ৯ থেকে ১০ জনের ডাকাত দল একটি ট্রাক নিয়ে ওই কারখানায় ডাকাতি করতে যায়। ৩-৪ ডাকাত ট্রাক নিয়ে নিরাপদ স্থানে অবস্থান করে। বাকী ৬ ডাকাত কারখানার গেইট টপকে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা নিরাপত্তা প্রহরী মকুবল হোসেনকে হাত-পা বেঁধে মারপিট করে ফেলে রাখে। কারখানার দায়িত্বপ্রাপ্ত ইসলামী ব্যাংক লি: এর কমকর্তা মো. আ. ছালাম ৩ তলা থেকে ডাকাতির ঘটনা দেখতে পান। তিনি কারখানার কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয় লোকদের ডাকাতির কথা জানান। স্থানীয়রা এসে পড়লে ডাকাতরা পালিয়ে যেতে চেষ্টা করে। পুলিশ এসে স্থানীয়দের নিয়ে ধাওয়া করে ৬ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ভাঘটিয়া গ্রামের ইদ্রীস আলীর ছেলে মো. সোহেল মিয়া(৩২), একই জেলার তারাকান্দা থানার ইসমাইলের ছেলে এমদাদুল হক (৪৫), বগুড়া জেলার নন্দীগ্রাম থানার কামুলা গ্রামের সোহরাবের ছেলে ফারুক (৩২), নওগা জেলার রাণীনগর থানার রাজাপুর গ্রামের মো. আলমের ছেলে আরিফ (৩০), নরসীংদি জেলার মাধবদি থানার বালুর মাঠ এলাকার সাহা আলমের ছেলে শিমান্ত (২১) ও চাঁদপুর জেলার মতলবপুর গ্রামের গোদা মোল্লার ছেলে ইব্রাহীম (২৩)।

 

স্থানীয়রা জানান, কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। রাত পৌনে ১১টার দিকে কয়েকজন অপরিচিত লোক গেইট টপকে ওই কারখানার ভেতরে ডুকে। বিষয়টি জেনে স্থানীয়রা জড়ো হয়ে কারখানার ভেতেরে প্রবেশ করেন। তারা দেখতে পান ডাকাতরা নিরাপত্তা প্রহরীকে বেঁধে ডাকাতি শুরু করেছে। স্থানীয়দেরকে দেখে ডাকাতরা কারখানার পেছন দিক দিয়ে দেয়াল টপকে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করে ৬ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে অপেক্ষমান বাকী ৩-৪ ডাকাত পালিয়ে যায়। স্থানীয়রা ডাকাতদের গণধোলাই দেন। আহত ৬ ডাকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

 

 

 

কারখানার নিরাপত্তা প্রহরী মকবুল হোসেন জানান, অপরিচিত কিছু লোক গেইটের ওপর দিয়ে ভেতরে ডুকে আমার হাত-পা বেঁধে মারপিট করে। আমাকে ফেলে রেখে তারা ডাকাতি করতে শুরু করে। লোকজন চলে এলে ডাকাতরা সীমানা দেয়াল টপকে বাহিরে চলে যায়।

 

ইসলামী ব্যাংক লি: এর দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. আ. ছালাম জানান, রাত পৌনে ১১টার দিকে ৩ তলা থেকে দেখতে পান নিরাপত্তা প্রহরীকে কারা যেন মারছে। পরে বুঝতে পারেন কারখানায় ডাকাত ডুকেছে। তাৎক্ষনিক স্থনীয়দের, পুলিশ এবং কারখানার কর্তৃপক্ষকে জানান। দ্রুত সময়ে স্থানীয়দের পাশাপাশি পুলিশ এসে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসাক ডা. আজগর হোসেন সোহাগ জানান, রাত ১২টার দিকে পুলিশ আহত ৬ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত সোহেল ও এমদাদুলকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘ওই কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ডাকাতরা কারখানার যন্ত্রপাতি লুট করতে এসেছিল। খবর পেয়ে আমিসহ পুলিশের একাধিক টহল দল ঘটনা স্থলে পৌঁছাই। ডাকাতরা পালিয়ে যাবার সময় পুলিশ স্থানীয় জনতার সহায়তায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT