1. admin@dainiksomoybela.com : Admin :
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলায় পালিত হলো ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ‘ দিবস। দিবসটি পালন উপলক্ষে ২ ডিসেম্বর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবস উদযাপনের আলোচক সংগঠক চেতনা মানবিক উন্নয়ন সংস্থা ছাড়াও তিনটি বেসরকারি প্রতিষ্ঠান যথাক্রমে সমতা নারী উন্নয়ন সংস্থা, আহমদ নগর কমপ্লেক্স (আনক) ও অগ্রদূত বাংলাদেশ অংশগ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে কাঁঠাল বাগিচা গাবতলা মোড় হতে বর্ণাঢ্য র‍্যালি আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‍্যালি শেষে চেতনা মানবিক উন্নয়ন সংস্থার ফাল্গুন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসাবে ছিলেন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বিপ্লব কুমার মজুমদার, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চেতনা মানবিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন উল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাফরুল উল আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আর এস ডি এফ এর নির্বাহী পরিচালক মনজুরুল ইসলাম বাবু, সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন। আলোচকগণ বলেন দক্ষতা, সেবা ও সহায়তা কাঠামো সাথে যোগাযোগ সৃষ্টির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্তকরণের ভিশন নিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২০০৪ সালে প্রতিষ্ঠার পর দুই দশক ধরে কাজ করে চলেছে। সহযোগী সংস্হাসমূহকে বিশেষ ও সাধারন অনুদান প্রদান করে উদ্ভাবনীমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন লক্ষণীয় অবদান রাখছে। দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুদানের উপকার ভোগীদের মাঝে আয়বর্ধমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য গাভী পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল ও ভেড়া বিতরণ, ভ্যান বিতরণ, সেলাই মেশিন বিতরণ, পাপস তৈরি প্রশিক্ষণ প্রভৃতি প্রদান করা হয়। এর মাধ্যমে বিভিন্ন দরিদ্র পরিবারগুলো পারিবারিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়েছে। এ ছাড়া গ্রামের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহে স্বাস্থ্যসম্মত সেমি পাকা ল্যাট্রিন স্থাপন,নিরাপদ পানি সরবরাহে নলকূপ স্থাপন, গৃহনির্মাণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT