1. admin@dainiksomoybela.com : Admin :
গাজীপুরে দশম শ্রেণীর ছাত্রী কে নিয়ে উধাও , থানায় অভিযোগ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

গাজীপুরে দশম শ্রেণীর ছাত্রী কে নিয়ে উধাও , থানায় অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে
oplus_0

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে এক স্কুলছাত্রীকে (১৪) ফুসলিয়ে এবং বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা মোছা: ছাবিনা বাদী হয়ে অভিযুক্ত তায়েবসহ (১৮) চারজনকে বিবাদী করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় কবি নজরুল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী। স্কুলে আসা-যাওয়ার পথে প্রধান অভিযুক্ত তায়েব তাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। প্রস্তাবে রাজি না হওয়ায় তায়েব ওই ছাত্রীকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে ছাত্রীর মা অভিযুক্ত তায়েবকে শাসন করলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মেয়েকে তুলে নিয়ে খুন-জখমের হুমকি দেয়।

অভিযোগে উল্লেখ করা হয়, এরই জেরে গত ১৪ জুন, ২০২৫ তারিখে বিকাল আনুমানিক ৪টার দিকে অভিযুক্ত তায়েব ভুক্তভোগী ছাত্রীকে ফুসলিয়ে ও লোভ দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মেয়েকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী ছাত্রীর মা মোছা: ছাবিনা তার অভিযোগে আরও দাবি করেন, মেয়েকে খুঁজে না পাওয়ার পর তিনি ঘটনা তল্লাশি করে দেখেন যে, তার ব্যবহৃত একটি আইফোন ১২ প্রো মোবাইল সেট (আনুমানিক মূল্য ৬২,০০০ টাকা), নগদ ২ লক্ষ টাকা এবং প্রায় ২ ভরি ওজনের স্বর্ণালংকার পাওয়া যাচ্ছে না। তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন যে, প্রধান অভিযুক্ত তায়েব তার মেয়েকে ফুসলিয়ে এই সমস্ত টাকা ও মালামাল নিয়ে যেতে বাধ্য করেছে।

ঘটনার পর অভিযুক্ত তায়েবের বাবা শহিদ (৪৫), ভাই জহিরুল (২৪) এবং তাদের সহযোগী সাগরকে (২৩) বিষয়টি জানানো হলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে।

পরবর্তীতে তারা জানতে পারেন, অভিযুক্ত তায়েব ও তার মেয়ে ৪নং বিবাদী সাগরের বাড়িতে অবস্থান করছে। সেখানে গেলে সাগর তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন-জখমের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

ভুক্তভোগী ছাত্রীর মা বর্তমানে তার মেয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। অভিযোগে তিনি আশঙ্কা প্রকাশ করেন, তার মেয়েকে ধর্ষণ, খুন বা জোরপূর্বক বিয়ে দেওয়া হতে পারে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনার পর তিনি থানায় এসে এই অভিযোগ দায়ের করেন এবং তার মেয়েকে উদ্ধারসহ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান।

এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশ অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT