1. admin@dainiksomoybela.com : Admin :
গণপূর্তের ‘মিস্টার,মাসুদ রানার সাম্রাজ্য - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

গণপূর্তের ‘মিস্টার,মাসুদ রানার সাম্রাজ্য

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

 বিশেষ প্রতিবেদক

ক্ষমতার ছায়ায় বেড়ে ওঠা আর দুর্নীতির বিষবৃক্ষ এখন নগর গণপূর্ত বিভাগের চার নম্বর কার্যালয়ে। সেখানে নির্বাহী প্রকৌশলী হিসেবে আসীন মোঃ মাসুদ রানা—যার নাম উচ্চারণ করলেই শাসরুদ্ধ পরিবেশে ফাইলের পাতা কাঁপে, বাতাসে ছড়ায় ঘুষে ভেজা চুক্তিপত্রের গন্ধ। সরকারি চাকরির চাদরে মুড়ে নিজেকে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘মিস্টার ১৫%’ হিসেবে—যিনি প্রকল্পের নামে, কাগজে-কলমে কাজ দেখিয়ে, ঠিকাদারদের পকেট কেটে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার দুর্নীতির সাম্রাজ্য।

ঢাকার শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-৩-এ দায়িত্ব পালনকালে মাসুদ রানা ছিলেন যেন লুটপাটের এক নির্বিচার সেনাপতি। সেখানে তিনি সরকারি প্রকল্পের ব্যয় কৃত্রিমভাবে বাড়িয়ে, দরপত্রের গোপনীয়তা ভেঙে পছন্দের ঠিকাদারদের অনৈতিক সুবিধা দিয়ে, রাষ্ট্রীয় অর্থকোষে চালিয়েছেন নিঃশব্দ ডাকাতি। অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগ, টেবিলের নিচ দিয়ে হাত চালিয়ে এই নির্বাহী প্রকৌশলী গিলে ফেলেছেন হাজার কোটি টাকার বেশি বাজেট।

সেখান থেকে নিজের ইচ্ছামতো বদলি নিয়ে মাসুদ রানা এখন ঘাঁটি গেড়েছেন রাজধানীর নগর গণপূর্ত বিভাগ-৪-এ। এখানে এসে দুর্নীতির রুটিনে যোগ হয়েছে আরও ঘৃণ্য অধ্যায়—রাজনৈতিক লেনদেন। অভিযোগ রয়েছে, গত বছরের জুলাইয়ে মিরপুরে এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে তিনি মোটা অঙ্কের টাকা ঢেলেছেন ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর হাতে, যার মধ্যস্থতায় ছিলেন রাজধানীর আলোচিত এমপি মাঈনুল হোসেন খান নিখিল।

তবে শুধু দুর্নীতিই নয়—মাসুদ রানার বিলাসবহুল জীবনের অনুচ্চারিত গল্পগুলোও ইতিমধ্যেই ‘ওপেন সিক্রেট’ এ পরিণত হয়েছে। রাজধানীর পাঁচতারকা হোটেলগুলোতে তার নিয়মিত উপস্থিতি, রঙিন সন্ধ্যা, মদের পার্টি আর দেহ ব্যবসার আসর এখন আর গোপন কিছু নয়। ঠিকাদারদের পয়সায় চলে তার রাতভর ভোগ-বিলাস, যেখানে অফিসের নীতি-নৈতিকতা হারিয়ে যায় লালচে গ্লাসের তলানিতে।

তার এসব অপকর্মের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা একবার বিক্ষোভে নামলে শেরে বাংলা নগর থানার সামনে উত্তপ্ত হয় পরিস্থিতি। মাসুদ রানার অপসারণের দাবি ওঠে সরব কণ্ঠে। কিন্তু সবকিছু থেমে যায় অদৃশ্য এক রাজনৈতিক ছায়ার প্রভাবে। অভিযোগ আছে, মাসুদ রানার পেছনে রয়েছেন এমন এক প্রভাবশালী রাজনৈতিক অভিভাবক, যার ছত্রচ্ছায়ায় তার অপকর্ম দিনের পর দিন নির্লজ্জভাবে চলেই যাচ্ছে।

এই প্রতিবেদনের বিষয়ে মাসুদ রানার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত পরিদর্শক সুমনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তাতেও কোনো সাড়া মেলেনি। ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT