1. admin@dainiksomoybela.com : Admin :
খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় তুরাগে দোয়া মাহফিল ও ধানের শীষের প্রচারণা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় তুরাগে দোয়া মাহফিল ও ধানের শীষের প্রচারণা

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ঢাকা মহানগর উত্তর তুরাগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি রবিবার রাতে তুরাগ থানা ৫৩ নং ওয়ার্ডের ধরঙ্গার টেক এলাকায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ ভূঁইয়া এবং সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, বিগত ১৭ বছর ধরে এই এলাকায় যারা ক্ষমতায় ছিল, তাদের কখনো জনগণের ভোটের প্রয়োজন পড়েনি। কারণ তারা ভোট ছাড়াই সরকার গঠন করেছে। এ জন্যই তারা কখনো সাধারণ মানুষের কাছে যায়নি এবং এই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজও হয়নি।
তিনি আরও বলেন, আমরা চাই জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসে সরকার গঠন করুক। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা অনুযায়ী দেশ ও মানুষের কল্যাণে কাজ করা হবে। শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা–১৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
তুরাগ থানা বিএনপি’র আহ্বায়ক সদস্য সাঈদ হাসান সাগর এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,তুরাগ থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম,রিপন হাসান খন্দকার,আলী আহমেদ,চান মিয়া বেপারী,বিপ্লব হোসেন,রফিক মোল্লা,মতি মিয়া,৫৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সোহেল রানা,তুরাগ থানা শ্রমিক দলের সভাপতি সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক সানজিদ সুমন,মহিলা দল নেত্রী ও সাবেক কাউন্সিলর সোহেলী পারভিন শিখা, তানিয়া আক্তার,যুবদল নেতা মাসুদ রানা সম্রাট সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
একই সঙ্গে ঢাকা–১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে রাতে তুরাগের বিভিন্ন অলিগলি ও এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামানের নেতৃত্বে ধানের শীষের লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT